নিউজ ডেস্ক »
আগামীকাল সিরিজ নির্ধারণী টেস্টে মুখোমুখি হতে যাচ্ছে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ। শুক্রবার বাংলাদেশ সময় বিকেল চার টায় ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে মুখোমুখি হতে যাচ্ছে দুই দল।
প্রথম টেস্টে উইন্ডিজ দলের বিপক্ষে হারার পর দ্বিতীয় টেস্টে অলরাউন্ডার বেন স্টোকসের অলরাউন্ডিং পারফরম্যান্সে দারুণ ভাবে ঘুরে দাঁড়িয়ে সিরিজে ফিরেছে ইংল্যান্ড।
তৃতীয় টেস্টের একাদশ নিয়ে ইংল্যান্ড মধুর এক সমস্যায় রয়েছে। বিপরীত অবস্থানে আছে ওয়েস্ট ইন্ডিজ। দলটির ওপেনার জন ক্যাম্পবেল ও উইকেটরক্ষক ব্যাটসম্যান শাই হোপ লম্বা সময় ধরে ফর্মে না থাকায় কপালে দুশ্চিন্তার ভাজ দেখা গেছে ক্যারিবিয়ানদের।
সাউদ্যাম্পটন টেস্টে দলকে জেতাতে বড় অবদান পালন করেন হোল্ডার। ম্যানচেস্টারে অসাধারণ পারফর্ম করে চারদিকে হৈচৈ ফেলে দেন স্টোকস। এই পারফর্মমেন্সের পাশাপাশি টেস্ট র্যাঙ্কিংয়ে এক নম্বর অলরাউন্ডারের তকমা গায়ে লাগান স্টোকস। নিশ্চিতভাবে বলাই যায় সিরিজ নির্ধারণী ম্যাচের মূল আকর্ষণ এই দুই অলরাউন্ডারের দ্বৈরথ!
তৃতীয় টেস্টের সম্ভাব্য একাদশ:
ইংল্যান্ড: ররি বার্নস, ডম সিবলি, জ্যাক ক্রাওলি, জো রুট (অধিনায়ক), বেন স্টোকস, ওলি পোপ, জস বাটলার (উইকেটরক্ষক), ক্রিস ওকস, স্যাম কারান/ জেমস অ্যান্ডারসন, ডম বেস ও স্টুয়ার্ট ব্রড।
ওয়েস্ট ইন্ডিজ: ক্রেইগ ব্র্যাথওয়েট, জন ক্যাম্পবেল, আলজারি জোসেফ, শাই হোপ, শামরাহ ব্রুকস, রস্টন চেজ, জার্মেইন ব্ল্যাকউড, শেন ডাওরিচ (উইকেটরক্ষক), জেসন হোল্ডার (অধিনায়ক), কেমার রোচ ও শ্যানন গ্যাব্রিয়েল।
নিউজক্রিকেট/এস এস
