নিউজ ডেস্ক »
বেন স্টোকস আছেন দুর্দান্ত ফর্মে, তাকে থামানো যাচ্ছে না একেবারেই। ব্যাট বল কথা বলছে সমান তালে। স্টোকস নিজেকে নিচ্ছেন এক অন্য উচ্চতায়।দলকে নিচ্ছেন একের পর এক জয়ের বন্দরে। আর তাইতো সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে স্টোকসকে নিয়ে বইছে এমন অনেক প্রশংসার বন্দনা।
বেন স্টোকসের দুর্দান্ত অলরাউন্ড পারফরম্যান্সে ম্যানচেস্টার টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে ১১৩ রানের বিশাল ব্যবধানে পরাজিত করেছে স্বাগতিক ইংল্যান্ড। এই জয়ে সিরিজে সমতা ফিরিয়েছে ইংলিশরা।ইংলিশদের এই জয়ে সবথেকে বড় অবদান বেন স্টোকস এর। স্টোকসের দুর্দান্ত ব্যাটিং,বোলিংয়ে সম্মানজনক জয় পেয়েছে স্বাগতিক ইংল্যান্ড।প্রথম ইনিংসে ব্যাট হাতে খেলেন ১৭৬ রানের ইনিংস, আর ২য় ইনিংসে টি২০ স্টাইলে ৫৭ বলে ৯২ করেন এই অলরাউন্ডার।
দলের চাহিদা মিটিয়ে স্টোকস যেন বারবার আবির্ভূত হয়েছেন ত্রাতা হয়ে। যার উদাহরণ হতে পারে বোলিং নৈপুণ্যও। সব মিলিয়ে ম্যাচজুড়ে স্টোকস যেন ছিলেন পূর্ণ ‘প্যাকেজ’।ম্যাচ শেষে তাই ক্রিকেট বিশ্ব মেতে উঠল স্টোকসের বন্দনায়। শচীন টেন্ডুলকার থেকে শুরু করে মুশফিকুর রহিম- অনেক নামীদামী তারকাও স্টোকসের এমন চোখ ধাঁধানো পারফরম্যান্সে জানিয়েছেন তাৎক্ষনিক প্রতিক্রিয়া।টুইটারে স্টোকসকে নিয়ে শুরু হয়েছে প্রশংসার ঝড়।
দেখে নেওয়া যাক কিছু উল্লেখযোগ্য টুইট::
শচীন টেন্ডুলকার টুইটারে লেখেন: এই টেস্ট জয় ইংল্যান্ডের জন্য দুর্দান্ত প্রত্যাবর্তন। এটি একটি উজ্জ্বল টেস্ট সিরিজে পরিণত হচ্ছে! ইংল্যান্ড দুর্দান্ত হয়েছে এবং বেন স্টোকস যেভাবে খেলেছে তা অসাধারণ। এই সিরিজের দুর্দান্ত সমাপ্তি হবে!
জনপ্রিয় ধারাভাষ্যকার হার্শা ভোগলে টুইট করেছেন, স্টোকসও ব্রেকথ্রু পেয়েছে। আমার মনে হয় ক্রিকেটের মাঠে তাকে নষ্ট করা হচ্ছে। এই ফর্মটিতে তিনি সম্ভবত কোভিডের জন্য একটি ভ্যাকসিন খুঁজে পাবেন!
বাংলাদেশের ক্রিকেটার মুশফিকুর রহিম স্টোকস কে অভিনন্দন জানিয়ে বলেছেন, আবার কি টেস্ট ম্যাচ .. !!! শুধু এই ফর্ম্যাটটি পছন্দ। ইংল্যান্ডকে বিশেষত বেন স্টোকস অভিনন্দন জানাই .. আমরা কখন ম্যাচ খেলতে পারব জানি না।
নিউজক্রিকেট/ সুফিয়ান
