বাংলাদেশের ক্রিকেটারদের নিজের পরিবার মনে করেন কোর্টলী ওয়ালশ

নিউজ ডেস্ক »

কোর্টনি ওয়ালশ, নাম টা পরিচিত লাগে তাই না?? হ্যা ক্যারিবিয়ান কিংবদন্তি পেসার তিনি। এক সময় তার বল মোকাবেলার জন্য ভীত থাকতে হতো প্রতিপক্ষকে, করতে হতো আলাদা প্ল্যানিং। তার অবশ্য আরো একটি পরিচয় আছে বাংলাদেশের সাবেক পেস বোলিং কোচ তিনি। ২০১৬ থেকে ২০১৯ পর্যন্ত  মাশরাফি রুবেলদের পেস বোলিং কোচের দায়িত্বে ছিলেন এই ক্যারিবিয়ান।

ওয়ালশ তার শিষ্যদের সাথে খুবই বন্ধুসুলভ,কিছুদিন কাজ করেছিলেন বাংলাদেশের ভারপ্রাপ্ত হেড কোচ হিসেবেও । তবে তার কোচিংয়ে বাংলাদেশের পেস বোলিংয়ে তেমনি উন্নতি না হওয়ায় বিশ্বকাপের পর তার সাথে আর চুক্তি নবায়ন করেনি বিসিবি।নিবে নিভৃতে বাংলাদেশ ছেড়েছিলেন ওয়ালশ।সম্প্রতি প্রথম আলোকে দেওয়া এক সাক্ষাৎকরে বাংলাদেশ দলের সাথে কাজ করার অভিজ্ঞতার কথা জানিয়েছেন ওয়ালশ।

বিসিবিকে সন্তুষ্ট করতে না পারলেও দলের অনেক ক্রিকেটারেরই মন ঠিকই জয় করতে পেরেছেন ওয়ালশ। তাঁদের কাছ থেকে যথেষ্ট সম্মানও পেয়েছেন তিনি। আর খেলোয়াড়দেরকে নিজের পরিবারের সদস্য হিসেবে গণ্য করেন এই ক্যারিবিয়ান কিংবদন্তী নিজেও।বাংলাদেশের স্মৃতিচারণ করতে গিয়ে ওয়ালশ বলেছেন ‘বেশিরভাগ খেলোয়াড় আমাকে খুব সম্মান করেছে। কিছু খেলোয়াড় আমাকে যেভাবে দেখাশোনা করেছে তারা আজও আমার কাছে পরিবারের মতো। যত দিন ওখানে থেকেছি ভীষণ উষ্ণ অভ্যর্থনা অনুভব করেছি।’

ওয়ালশের বিদায়ের পরে বাংলাদেশের পেস বোলিং কোচের দায়িত্ব নিয়েছেন ওটিস গিবসন।ওয়ালশ তাকে জানিয়েছেন শুভকামনা। ওয়ালশের বিশ্বাস বিসিবির থেকে পর্যাপ্ত সুযোগ পেলে তার  প্রিয় শীর্ষদের পারফরমেন্সের মাধ্যমে  সামর্থ্যের প্রমাণ দিবেন তার স্বদেশী গিবসন।এই প্রসঙ্গে ওয়ালশ বলেন, ‘ওটিস খুবই ভালো কোচ। যদি বোর্ড তাকে ভালো সুযোগ দেয়, আর বাংলাদেশে যে প্রতিভাবান ফাস্ট বোলার আছে, তাতে আমি নিশ্চিত সে ভালো করবে।’

নিউজক্রিকেট/ সুফিয়ান

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »