অফিশিয়াল ইউটিউব চ্যানেল নিয়ে হাজির মুশফিক!

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

তামিম ইকবাল ও সাকিব আল হাসানের পর এবার নিজের অফিশিয়াল ইউটিউব চ্যানেল নিয়ে হাজির জাতীয় দলের উইকেট কিপার ব্যাটসম্যান মুশফিকুর রহিম।

গতকাল নিজের অফিশিয়াল ফেসবুক ফ্যান পেজ হতে মুশফিক এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন।ফেসবুকে মুশফিক লিখেন: আশা করছি সবাই ভাল আছেন। আমি মাত্রই নিজের অফিসিয়াল ইউটিউব চ্যানেলের কাজ শুরু করেছি।নিজের ১৫ বছরের আন্তর্জাতিক ক্রিকেটের এসক্লুসিভ ভিডিও , ব্যাটিংয়ের ভিডিও ও প্রয়োজনীয় কিছু টিপস নিয়ে আপনাদের সামনে আসবো এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে। তাই ক্লিক করুন ভিডিওতে, সাবসক্রাইব করুন।আমার সঙ্গেই থাকুন।

কিছুদিন আগে মুশফিক তার নিজের ফাউন্ডেশন এম আর-১৫ গড়ে তুলেন।মুশফিকের এই ফাউন্ডেশন অসহায় হতদরিদ্র মানুষদের পাশে থাকবে সবসময় এমনটাই জানিয়েছেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মুশফিক।

নিউজক্রিকেট টুয়েন্টিফোর / ইফতি মারুফ

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »