গাছে উঠে হিরো বনে গেছেন ভারতীয় আম্পায়ার অনিল

নিউজ ডেস্ক »

ভারতের আন্তর্জাতিক আম্পায়ার অনিল চৌধুরী। বেশ কিছুদিন আগে গ্রামের বাড়িতে গাছে উঠে আলোচনায় এসেছিলেন তিনি। কি ভাবছেন গাছে ওটা আর এমন কি হলো? হ্যাঁ গাছে ওঠা বড় বিষয় না হলেও গাছে ওঠার কারণটাই ছিলো বড় বিষয়।

শুনলে অবাক হতে পারেন তিনি গাছে উঠেছিলেন মোবাইলে কথা বলার জন্য। একথা জানতে পারে ভারতের এক মোবাইল নেটওয়ার্ক কর্মকর্তা অনিলের এলাকায় ব্যবস্থা করে দেন একটি নেটওয়ার্ক টাওয়ারের।

করোনার কারণে মার্চ এর মাঝামাঝি থেকে বন্ধ ক্রিকেট, করোনার সেই বাধায় বাধা প্রাপ্ত হয়েছে ভারত সাউথ আফ্রিকা সিরিজও। এই সিরিজে ম্যাচ পরিচালনার দায়িত্ব প্রাপ্ত আম্পায়ারদের তালিকায় ছিলো অনিল চৌধুরীর নাম। সিরিজ স্থগিত হয়ে যাওয়ায় কারণে এই আম্পায়ার গিয়েছিলেন তার পূর্বপুরুষের জন্মস্থান সমলিতে। সেখানে গিয়ে আটকে যান লকডাউনে। শুধু আটকে যাওয়াই শেষ নয় সম্মুখীন হন বিভিন্ন সমস্যার। গ্রামে নেটওয়ার্ক সমস্যার কারনে গাছে উঠে রাত কাটাতে হচ্ছিল ৫৫ বছর বয়সী এই আম্পায়ারকে। তেমনই একটি ছবি দ্রুতই সামাজিক যোগাযোগ মাধ্যম ছড়িয়ে পড়ে।

সেই ছবি নজরে আসে ভারতীয় এক মুঠোফোন নেটওয়ার্ক সংস্থার। এরপর অনিলের সঙ্গে যোগাযোগ করে গ্রামে তারা একটি মোবাইল টাওয়ার বসিয়ে দেয়। এতেই গ্রামবাসীর কাছে হিরো বনে যান অনিল। অনিলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে রাজকুমার নামের এক গ্রামবাসী বলেন, ‘আম্পায়ার অনিল চৌধুরীর উদ্যোগের জন্য তাকে ধন্যবাদ জানাই। এখন উনি আমাদের কাছে হিরো। এই মহামারির সময়ে এটা হয়ত ছোট ইস্যু। তবে এটা দীর্ঘকালীন ভিত্তিতে আমাদের সাহায্য করবে। আমাদের পরিস্থিতি অনেকটাই উন্নতি হয়েছে।’

এ বিষয়ে অনিল বলেন, ‘ভাবতে পারিনি এই উদ্যোগ এত প্রশংসিত হবে। এই গ্রামে একজন অধ্যাপক থাকেন। যিনি এখন অনলাইন ক্লাস নিচ্ছেন। ছাত্ররাও এতে খুশি। মাঠে মশার কামড় সহ্য না করে তারা এখন অনলাইন ক্লাস করতে পারছে।’

নিউজক্রিকেট/সুফিয়ান

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »