আইসিসি টেস্ট অলরাউন্ডারের শীর্ষস্থানে জেসন হোল্ডার

নিউজ ডেস্ক »

আইসিসি টেস্ট র‍্যাংকিংয়ে শীর্ষস্থান দখল করে নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক জেসন হোল্ডার। সম্প্রতি ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের প্রথম ম্যাচে তাঁর অসাধারণ বোলিংয়ের ফলস্বরূপ সর্বশেষ হালনাগাতকৃত আইসিসি টেস্ট অলরাউন্ডার র‍্যাংকিয়ে  ৪৭৩ র‍্যাটিং পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থান থেকে  প্রথম স্থানে উঠে আসেন। ৪০৭ র‍্যাটিং পয়েন্ট নিয়ে  দ্বিতীয় অবস্থানে আছেন ইংল্যান্ডের ভারপ্রাপ্ত  টেস্ট অধিনায়ক বেন স্টোকস।

করোনা পরবর্তী ক্রিকেটের প্রত্যাবর্তনের ম্যাচে ইংল্যান্ডকে চার উইকেটে হারায় ওয়েস্ট ইন্ডিজ।দল দুইটির লড়াইয়ের পাশাপাশি দর্শকরা উপভোগ করেছে দুই অধিনায়কের একে অপরকে ছাড়িয়ে যাওয়ার লড়াই। যেখানে জিতেছেন জেসন হোল্ডার এবং ফলস্বরূপ স্টোকসকে পেছনে ফেলে হয়েছেন ১ নাম্বার টেস্ট অলরাউন্ডার। ম্যাচটিতে জেসন হোল্ডার  এক ইনিংসে ৬ উইকেট সহ মোট ৭ টি উইকেট নিয়ে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

তাছাড়া এই অসাধারণ বোলিং পারফর্মেন্স তাকে আইসিসি টেস্ট বোলার র‍্যাংকিংয়ে ক্যারিয়ার সেরা ৮৬২ র‍্যাটিং পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে উঠে এসেছেন হোল্ডার। এই তালিকায় শীর্ষে রয়েছেন অস্ট্রেলিয়ার পেসার প্যাট কামিন্স। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ২য় সেরা র‍্যাটিং পয়েন্ট অর্জন করেছেন হোল্ডার। কিংবদন্তি ফাস্ট বোলার কোর্টনি ওয়ালশ ৮৬৬ র‍্যাটিং পয়েন্ট নিয়ে ওয়েস্ট ইন্ডিজের হয়ে সবচেয়ে বেশি র‍্যাটিং অর্জনকারীর মুকুট পড়ে আছেন।

নিউজক্রিকেট/ এমএস

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »