নিউজ ডেস্ক »
করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়ার কারণেই শ্রীলঙ্কা সফরে যাই নি বাংলাদেশ জাতীয় দল । অনুশীলন সমস্যা এবং কিছু ক্রিকেটারদের আপত্তির কারণে লঙ্কার মাটিতে তিন ম্যাচের টেস্ট সিরিজ স্থগিত করেছে বিসিবি।
তবে সবকিছু ঠিকঠাক থাকলে সেপ্টেম্বরে হাই পারফরম্যান্স দলকে শ্রীলঙ্কা পাঠাতে চাই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই সফরের সূচি আগে থেকেই চূড়ান্ত ছিল। তবে করোনা পরিস্থিতির কারণে সিরিজটি মাঠে গড়ানো নিয়ে সংশয় ছিল।
সামনের এই সিরিজটি নিয়ে তাই দুই বোর্ডের মধ্যে তুমুল আলোচনাও চলছে। কেবল মাত্র সফর চূড়ান্ত হলেই বাংলাদেশের দল যাবে লঙ্কায়। সেখানে নির্ধারিত দিনের আইসোলেশন শেষে সিরিজের প্রস্তুতি ক্যাম্প শুরু করবে বাংলাদেশ। এজন্য আগে থেকে ৩৮ জনের দলও চূড়ান্ত করে ফেলেছে বিসিবি।
জাতীয় দলের বর্তমান প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেছেন, ‘এইচপি দলকে শ্রীলঙ্কা পাঠানোর আলোচনা চলছে। যদি শ্রীলঙ্কা রাজি হয় তাহলে অবশ্যই আমরা দল পাঠাবো। আমরা এই সফরের কথা মাথায় রেখেই স্কোয়াড তৈরি করেছি। দুই বোর্ডের মধ্যে আলোচনা চলমান রয়েছে। সামনে নিশ্চয়ই কোনো ফলাফল আসবে।’
এমনকি শুধু এইচপি দল নয় জাতীয় দলকেও শ্রীলঙ্কায় পাঠানোর কথাবার্তা চলছে। সবকিছু ঠিক থাকলে অক্টোবরে শ্রীলঙ্কা সিরিজ দিয়েই মাঠে ফিরতে পারে বাংলাদেশ দল।
নিউজক্রিকেট/শাওন
