করোনাকালে কোচদের পাশে পেয়ে ইতিবাচক মুমিনুলরা

নিউজ ডেস্ক »

করোনা ভাইরাস প্রকোপের কারণে প্রায় তিন বেশি সময় ধরে বন্ধ রয়েছে দেশের সকল ক্রিকেটাঙ্গন। মার্চের ১৭ তারিখের পর থেকেই বন্ধ আছে ক্রিকেট সহ মাঠের সকল কার্যক্রম। অদৃশ্য এই ভাইরাসের কারণে আবার কবে নাগাদ ক্রিকেট মাঠে গড়াবে তার কোনো ইয়াত্তা নেই। আশার বাণী হলো মাঠের খেলা বন্ধ থাকলেও ব্যক্তিগত উদ্যোগে অনুশীলন চালিয়ে যাচ্ছেন দেশের সকল ক্রিকেটাররা।

করোনাকালের এই খারাপ সময়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি) সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে ক্রিকেটারদের সবরকম সহায়তার জন্য। বিসিবি থেকে ইতিমধ্যে ৩৮ জন ক্রিকেটারের বাসায় পাঠিয়েছে ফিটনেস ট্রেনিংয়ের উপকরণ। আপাতত সেগুলো দিয়েই চলছে তাদের ট্রেনিং সেশন। এর পাশাপাশি দ্রতু ক্রিকেট মাঠে ফেরাতেও কাজ চালিয়ে যাচ্ছে ক্রিকেট বোর্ড।

এ বছরের আগস্ট মাসে মাঠে ক্রিকেট ফেরাতে চায় বিসিবি। সেই লক্ষ্যেই ৩৮ সদস্যের একটি পুল তৈরি করেছেন জাতীয় দলের দুই নির্বাচক মিনহাজুল আবেদীন ও হাবিবুল বাশার। আপাতত কোচিং স্টাফদের পরামর্শ মেনেই কাজ করছেন পুলের সদস্যরা।

অনলাইন এই মিটিংয়ে জাতীয় দলের নিয়মিত ক্রিকেটারদের পাশাপাশি দলের ছড়িয়ে ছিটিয়ে থাকা অন্যান্য ক্রিকেটাররাও যোগ দিচ্ছেন। ৩/৪ টা গ্রুপে ভাগ হয়েই চলছে সেই মিটিং। বিসিবি রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ কথা জানিয়েছে।

বর্তমান টেস্ট অধিনায়ক মুমিনুল হক বিভিন্ন কোচদের সকল পরামর্শ গুলোকে বর্তমান সময়ের প্রেক্ষাপটে সহায়ক এবং কার্যকর বলে মনে করেছেন। তিনি বলেন,’‘আমরা সবাই মাঠে ফেরার জন্য মুখিয়ে আছি এবং সেটা যত দ্রুত সম্ভব ততই ভালো। একজন ক্রিকেটার হিসেবে মাঠে খেলতে না পারা এবং অনুশীলন করতে না পারা যে কতটা হতাশার সেটা বলে বোঝানো সম্ভব না।”

মিটিংয়ের উপকারিতা তুলে ধরতে গিয়ে মুমিনুল আরও বলেন, ‘মিটিংয়ে প্রতিদিন মানসিক শক্তি এবং খেলার পরিকল্পনা নিয়ে আলোচনা হচ্ছে। আমাদের বর্তমান টেস্ট পারফরম্যান্স থেকে আমরা কী শিখতে পেরেছি সেগুলো নিয়ে আলোচনা হয়েছে। তাছাড়া আমি মনে করি প্রত্যেকেই বাসায় থেকে এখন নিজেকে অনেক সময় দিতে পারছে এবং নিজের খেলা নিয়ে নিজেই বুঝতে পারছে সবাই সাথেকরে পরিষ্কার একটা ধারণা পাচ্ছে খেলোয়াড়রা।

নিউজক্রিকেট/শাওন

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »