নিউজ ডেস্ক »
রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু বদলে দিয়েছে ভারতীয় লেগ স্পিনার যুজবেন্দ্র চাহালের জীবন। রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুতে যোগ দেওয়ার পরই পাল্টে যেতে শুরু করে তার জীবনের দৃশ্যপট।সম্প্রতি এক ইউটিউব চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে এই কথা বলেন চাহাল।
২০১৪ আইপিএলে প্রথমবার ব্যাঙ্গালুরুতে যোগ দেন চা, এর আগে তিনি আইপিএল খেলেছেন মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে।তবে মুম্বাইয়ের জার্সি গড়িয়ে খুব একটা মাঠে নামার সুযোগ হয়নি এই লেগ স্পিনারের।২০১৪ সালে আইপিএল আসর বসেছিল দুবাইতে, সে আসরে ব্যাঙ্গালুরুর হয়ে অভিষেক টুর্নামেন্টে ৭.০১ ইকোনমি তে বল করেন চাহাল। উইকেট তুলে নেন ১২ টি।২০১৫ আইপিএলের চাহাল ছিলো আরো দুর্দান্ত।সেবার ১৫ ম্যাচে চাহালের শিকার ২৩ উইকেট।
এখন পর্যন্ত ব্যাঙ্গালুরুর হয়ে চাহাল মাঠে নেমেছেন ৮৩ ম্যাচে, এই ৮৩ ম্যাচে বল করে তার শিকার ১০০ উইকেট।চাহাল বলেন, ‘সেবারের আইপিএল (২০১৪ সাল) দুবাইতে হচ্ছিল। আমি খুব লজ্জা পাচ্ছিলাম। ড্রেসিং রুমে আমি আর এক বা দুজন লোককে চিনতাম। আমি হারিয়ানার সতীর্থ হার্শাল প্যাটেল তখন একই স্কোয়াডে ছিল।তার সঙ্গে কথা বলতে ভালো লাগতো আমার। আমরা একই রুমে থাকতাম। তাই সময়টা অনেক কঠিন ছিল না। ব্যাঙ্গালোরে যোগ দেয়ার পর আমার জীবন আস্তে আস্তে পরিবর্তিত হতে থাকে।’
আইপিএলে দুর্দান্ত খেলার পরে জাতীয় দলের দুয়ার খুলে যায় চাহালের জন্য। ধীরে ধীরে জাতীয় দিলে নিজের জায়গা পাকা করে হয়ে উঠেন অধনায়কের ভরসার নাম । জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত ৪২ ওয়ানডে খেলে চাহালের শিকার ৫৫ উইকেট। শুধু টি২০ নয় ওয়ানডে ক্রিকেটেও চা নিজেকে তুলে ধরেছেন ভালোভাবেই।ভারতের জার্সিতে ৫২ ওয়ানডে খেলে তার শিকার ৯১ টি।সেরা বোলিং ৪২ রানে ৬ উইকেট। ভারতের ২০১৯ বিশ্বকাপ দলেও ছিলেন ২৯ বছর বয়সী লেগী। শুধু ক্রিকেটেই নয় চাহাল দুর্দান্ত দাবার বোর্ডেও। তিনি একজন দাবার গ্র্যান্ড মাস্টারও।
নিউজক্রিকেট/সুফিয়ান
