নিউজ ডেস্ক »
ইংল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজের ১ম টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই বিপর্যয়ের মুখে ওয়েস্ট ইন্ডিজ। পেসার শ্যানন গ্যাব্রিয়েল এবং অধিনায়ক হোল্ডারের তোপে বিধ্বস্ত ইংলিশদের টপ অর্ডার।
বৃষ্টি বিঘ্নিত প্রথম দিনের শেষে দ্বিতীয় দিনে যথা সময়ই খেলা শুরু হয় সাউদাম্পটনে। গতদিনের অপরাজিত দুই ব্যাটসম্যান ররি বার্নস এবং জো ডেনলি। দিনের শুরুর ৬ষ্ঠ ওভারেই দলীয় ৪৮ রানে জো ডেনলিকে (১৮) বোল্ড করে উদযাপন শুরু করেন গত দিনের একমাত্র উইকেট টেকার বোলার শ্যানন গ্যাব্রিয়েল। এরপর দলীয় ৫১ রানে অপর অপরাজিত ব্যাটসম্যান ররি বার্নসাকে (৩০) এলবিডাব্লিউয়ের ফাঁদে ফেলে প্যাভিলিয়নের পথ ধরান গ্যাব্রিয়েল।
অধিনায়ক বেন স্টোকস এসে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলেও এই জুটিতে স্কোর বোর্ডে তুলতে পেরেছিলেন মাত্র ২০ রান। দলীয় ৭১ রানে এই জুটি ভেঙ্গে উইকেট উৎসবে যোগ দেন অধিনায়ক জেসন হোল্ডার। জ্যাক ক্রলিকে এলবিডাব্লিউয়ের ফাঁদে ফেলে প্যাভিলিয়নে ফেরত পাঠান হোল্ডার৷ ৮৭ রানে আবারও সেই হোল্ডারের ধাক্কা। দলীয় ৮৭ রানে ডারউইচের ক্যাচ বানিয়ে প্যাভিলিয়নে পাঠান ইংলিশ ব্যাটসম্যান ওলি পপকে।
সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত মধ্যাহ্ন বিরতিতে যাওয়ার আগে ইংলিশদের সংগ্রহ ৫ উইকেট হারিয়ে ১০৬ রান। ক্রিজে আছেন অধিনায়ক বেন স্টোকস এবং জশ বাটলার। শ্যানন গ্যাব্রিয়েল নিয়েছেন ৩ উইকেট এবং অধিনায়ক জেসন হোল্ডার নিয়েছেন ২ উইকেট।
নিউজক্রিকেট/কেএমএইচ
