মাঠের অনুশীলনে ফিরেছেন মুশফিক

নিউজ ডেস্ক »

মহামারী করোনা ভাইরাস এই চারমাস করে রেখেছে ঘরবন্দি,এবার চারমাস পর প্রিয় ব্যাট হাতে অনুশীলনে ফিরেছেন মুশফিকুর রহিম। আজ মঙ্গলবার রাজধানীর বাড্ডার বেরাইদ এলাকায় ফোর্টিস স্পোর্টস গ্রাউন্ডে তিনি অনুশীলন শুরু করেন।

৩০ একর জায়গার ওপর জার্মান প্রযুক্তিতে নির্মাণ করা হয়েছে ফোর্টিস গ্রুপের নিজস্ব ফুটবল গ্রাউন্ড। করোনাভাইরাসের এই সময়ে বাংলাদেশের ক্রিকেটারদের জন্য এ গ্রাউন্ডে অনুশীলনের সুযোগ করে দেওয়া হয়েছে। ফোর্টিস স্পোর্টস গ্রাউন্ডের আশেপাশের পরিবেশ অত্যন্ত মনোরম, এবং এখানে রয়েছে পর্যাপ্ত নিরাপত্তা বেষ্টনী। এমন পরিবেশে অনুশীলনের সুযোগ হাতছাড়া করেননি বাংলাদেশের সাবেক এই অধিনায়ক, বাংলাদেশের সবথেকে পরিশ্রমী ক্রিকেটার হিসেবে আখ্যা পাওয়া মুশফিকই অনুশীলনে ফিরলেন সবার আগে।

আজকের অনুশীলনের তথ্য সোশ্যাল মিডিয়ায় ভিডিও আপলোড করে নিজেই প্রকাশ করেছেন মিস্টার ডিপেন্ডেবল। ৩ মিনিট ৪০ সেকেন্ডের ভিডিও টি আপলোড করে তিনি চারমাস পরে মাঠের অনুশীলন করতে পেরে আল্লাহর কাছে শুকরিয়া জানান। ভিডিওটিতে দেখা যায় প্রথমে মাঠের এ প্রান্ত থেকে ওপ্রান্তে দৌড়াচ্ছেন তিনি। যেটা এতদিন ঘরের মধ্যে বন্দি অবস্থায় ট্রেডমিলে করতে হতো। দৌড় শেষে ব্যাটিং অনুশীলন করেন মুশফিক। ভিডিওটি নিজের ভেরিফাইড ফেইসবুক পেজে প্রকাশ করেছেন তিনি।

কোভিড-১৯ মহামারি আকার ধারণ করায় মার্চ থেকে সবধরনের ক্রিকেটিং কর্মকাণ্ড স্থগিত রেখেছে বাংলাদেশ ক্রিকেটের নিয়ন্ত্রন সংস্থা বিসিবি। এর মধ্যে মুশফিক মিরপুরে অনুশীলনের অনুমতি চাইলে নিরাপত্তার কথা চিন্তা করে তার অনুমোদন দেয়নি বিসিবি। তবে এবার ক্রিকেট মাঠে ফেরানোর চিন্তা করছে বিসিবি। দীর্ঘদিন ঘরবন্দি থাকা ক্রিকেটারদের মাঠে ফেরাতে নতুন পরিকল্পনা কষেছে বিসিবি। সেই পরিকল্পনাকে সামনে রেখে দেশের ৮ টি ভেন্যুকে অনুশীলনের জন্য প্রস্তুত করে তুলছে ক্রিকেট বোর্ড।

নিউজক্রিকেট/সুফিয়ান

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »