ভারতীয়রা মাফ চাইত আমাদের কাছেঃ আফ্রিদি

নিউজ ডেস্ক »

প্রতিটি খেলোয়াড়ের প্রতিপক্ষ হিসেবে একটি পছন্দের দল থাকে তেমনি সাবেক পাকিস্তানি অধিনায়ক শহিদ আফ্রিদির প্রিয় পছন্দের দল ভারত। আফ্রিদী বলেন ভারতকে এতবারই যে পাকিস্তান হারিয়েছে সে কারণে শেষদিকে পাকিস্তানের কাছে এসে মাফ চাইত ভারত। পাকিস্তানের চির প্রতিদ্বন্দ্বীদের নিয়ে এমন বিস্ফোরক মন্তব্য করেছেন পাকিস্তানের সাবেক এই অধিনায়ক।

সম্প্রতি ইউটিউভের ক্রিককাস্ট শো’তে আফ্রিদি বলেন, ‘আমি সব সময় ভারতের বিপক্ষে খেলতে পছন্দ করি। ভারত এবং অস্ট্রেলিয়া এই দুটি দলকেই তাদের দেশে হারানো বরাবরই কঠিনতর। তবে আমরা সেই ভারতকে এতবার হারিয়েছি যে শেষের দিকে ভারতীয় ক্রিকেটাররা আমাদের কাছে এসে মাফ চাইতো।’

আফ্রিদী আরো বলেন, ‘তবে সত্যি বলতে ভারত ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আমাদের চাপ নিয়ে খেলতে হত। কিন্তু এই চাপটা নিতে আমরা সবসময় উপভোগ করতাম। কারণ এই দুই দলকে হারানোর মজাটাই ছিলো অন্যরকম।’

আফ্রিদি আরও বলেন, ‘ওটাই আমার ক্যারিয়ারের স্মরণীয় ইনিংস। আমার তো ভারতে ওই ম্যাচ খেলতে যাওয়ারই কথা ছিল না। ওয়াসিম আকরাম ভাই নির্বাচকদের সঙ্গে লড়াই করে আমাকে দলে নেন।’

কিছুদিন আগে করোনা আক্রান্ত হয়েছিলেন শহীদ আফ্রিদি। তবে আবার সুস্থও হয়ে উঠেছেন তিনি। খেলোয়াড়ি জীবনে কিংবা এর পরবর্তী সময়ে ভারতের বিপক্ষে মন্তব্য করে সবসময়ই আলোচনায় থাকেন আফ্রিদি।

নিউজক্রিকেট/শাওন

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »