নিউজ ডেস্ক »
আগামী ৮’ই জুলাই সফরকারী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের জন্য দল ঘোষণা করেছে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। বেন স্টোকসকে অধিনায়ক করে ১৩ সদস্যের দল ঘোষণা করেছে ইংল্যান্ড।
শনিবার (৪’ঠা জুলাই) এক সংবাদ বিবৃতির মাধ্যমে দল ঘোষণা করেছেন ইসিবি। দলে জো রুট না থাকায় এবর অধিনায়কত্বের আর্ম ব্যান্ড থাকবে বেন স্টোকসের হাতে। এছাড়াও সহ-অধিনায়ক এবং উইকেট রক্ষকের দ্বায়িত্ব পালন করবেন জস বাটলার। এছাড়াও জোফরা আর্চার, স্টুয়ার্ট ব্রডদের নিয়ে দুর্দান্ত পেস এ্যাটাক সাজিয়েছে ইংলিশরা।
১৩ সদস্যের দল ঘোষণা করলেও কোভিড-১৯ এর সতর্কতার জন্য ৯ জন ক্রিকেটারকে রিজার্ভ রেখেছে ইসিবি। ইতিমধ্যে প্রস্তুতি ম্যাচ খেলেছে দু’দল৷ এবার মাঠের লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছেন হোল্ডার এবং স্টোকস বাহিনী।
উল্লেখ্য, আগামী ৮’ই জুলাই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্ট খেলতে নামবে স্টোকসরা। এছাড়াও আরও দুটি টেস্ট অনুষ্ঠিত হবে যথাক্রমে ১৬ এবং ২৪ তারিখে।
১৩ সদস্যের স্কোয়াডঃ বেন স্টোকস (অধিনায়ক), জস বাটলার ( সহ-অধিনায়ক ও উইকেটরক্ষক), জেমস অ্যান্ডারসন, জোফরা আর্চার, ডোম বেস, স্টুয়ার্ট ব্রড, ররি বার্নস, জ্যাক ক্রেওলি, জো ডেনলি, অলি পোপ, ডোম সিবলি, ক্রিস ওকস ও মার্ক উড।
