নিউজ ডেস্ক »
গতকাল সকালে বুড়িগঙ্গা নদীতে একটি লঞ্চডুবি হয়। আর এই দুর্ঘনায় এখনো পর্যন্ত ৩২ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আরো কতজন যে নিখোঁজ রয়েছে সেটা এখনো নিশ্চিত করে কেউ বলতে পারছে না। এই ঘটনায় দেশের সকল মানুষের মত বেদনা দিয়েছে ক্রিকেটার সাকিব আল হাসানকেও।
এমন ঘটনায় সাকিব এতটাই মর্মাহত যে নিজেকে বুঝানো কিংবা স্বান্তনা দেওয়ার মতো ভাষা তিনি খুঁজে পাচ্ছেন না। তিনি তার ফেসবুক পেজে এ বিষয়ে লিখেছেন, ‘প্রতিটি শোক সংবাদ হতাশার, বেদনার। গত চারমাস ধরে করোনায় আক্রান্ত হয়ে প্রতিদিনই মানুষ চলে যাচ্ছে না ফেরার দেশে। এর মধ্যে আজ আবার বুড়িগঙ্গা নদীর তীরে লঞ্চ ডুবে এখন পর্যন্ত ৩২ জন মানুষের প্রাণহানী এবং এখন পর্যন্ত বেশ কিছু যাত্রী নিঁখোজ রয়েছে। তাদের স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠছে চারপাশ। সত্যি বলতে আমি কোন ভাবেই নিজেকে শান্তনা দিতে পারছি না। পুরো পৃথিবীর এই ভয়ংকার ক্রান্তিকালে এমন দূর্ঘটনার কোন শান্তনা বা ব্যাখ্যা আমার জানা নেই। ভব্যিষতে এমন অনাকাঙ্খিত দূর্ঘটনা আর একটি যেন না হয় এমন বাংলাদেশ দেখবার প্রত্যাশা করি। করোনা সব সকল দূর্যোগ কেটে যাবে ইনশাআল্লাহ।
মাত্র ৩০ সেকেন্ড দূরের পথে থেকেও, সারাজীবনের জন্য পরোপারে পাড়ি জমানো সকল আত্বার প্রতি শান্তি ও সৃষ্টিকর্তার নিকট জান্নাত কামনা করছি।’
সাকিব আল হাসান ছাড়াও দেশের বড় বড় ব্যক্তিবর্গ এমন ঘটনায় শোক প্রকাশ করেছেন।
নিউজক্রিকেট/এসএস
