মারা গেলেন তামিম ইকবালের ফুফু

নিউজ ডেস্ক »

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওডিআই অধিনায়ক এবং ওপেনার তামিম ইকবাল খানের ফুফু এবং সাবেক ক্রিকেটার এবং ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খানের বোন সাজলা আলী আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন। মৃত্যুর সময় সাজলা আলীর বয়স ছিলো মাত্র ৫৫ বছর।

বেশ অনেকদিন ধরেই ডায়াবেটিসে ভুগছেন সাজলা আলী। এদিকে পা কেটে যাওয়ায় অবস্থা আরও খারাপ হলে ঢাকা বারডেম হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই ভোর ৫টায়শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

এসময় তামিম ইকবালের চাচা আকরাম খান গণমাধ্যমকে বলেন, ‘আমার বড় বোন আজ ভোর পাঁচটায় ইন্তেকাল করেছেন। ডায়াবেটিস ছিল আগে। তিন দিন আগে পা কেটে গিয়েছিল। এরপরে অবস্থা আরো জটিল হয়। উনার নাম সাজলা আলী। বয়স ৫৫ বছর। বারডেমে ভর্তি ছিলেন। ওখানেই মারা গেছেন।’

নিউজক্রিকেট/কেএইচএম

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »