ব্যাপারটা এমন না যে আমি টেস্ট খেলতে চাই নাঃ মুস্তাফিজ

নিউজ ডেস্ক »

মুস্তাফিজুর রহমান, সাদা বলের বাংলাদেশের সব চেয়ে কার্যকর এক অস্ত্র ছিলেন বাংলাদেশের৷ কিন্তু ইঞ্জুরির কারণে নিয়মিত পারফর্ম করতে পারেন না এখন। সাদা বলের ক্রিকেটে তার পারফরম্যান্স যেরকম উজ্জ্বল লাল বলের ক্রিকেটে ঠিক তেমনি অনুজ্জ্বল পারফরম্যান্স মুস্তাফিজের।

বিসিবি বস হতে সাংবাদিক অনেকেই মনে করেন মুস্তাফিজ টেষ্ট খেলতে চাননা। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন তো সরাসরি একবার বলেই দিয়েছেন মুস্তাফিজুর টেষ্ট খেলতে চাননা। কিন্তু এই ব্যাপারটা মুস্তাফিজ অস্বীকার করছেন। তিনি জানান তিনি টেষ্ট খেলতে আগ্রহী। সম্প্রতি ক্রিকবাজকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এই বিষয়ে কথা বলেন।

মুস্তাফিজ বলেন, ‘দেখুন আসলে আমি টেষ্ট খেলতে চাইনা ব্যাপারটা এমন না। টেষ্ট খেলতে যে শরীরী সামর্থ্য দরকার সেটা থাকা প্রয়োজন প্রথমে। শরীরের ধৈর্য্য থাকা প্রয়োজন। অনেক লম্বা সফরে হলে টিম ম্যানেজমেন্ট আমাকে বিশ্রাম দিয়ে দিয়ে ম্যাচ খেলায়। এমন না যে আমাকে বাদ দিয়ে দেয় কিংবা আমি নিজে থেকে সরে আসি। সাংবাদিকরা অনেক সময় সব কিছু জানেনা। যার ফলে অনেক রকম কথা উঠে। সবাই ভাবে আমি টেষ্ট খেলতে চাইনা।’

একজন বোলারকে ভালো হতে হলে সব ফরমেটে ভালো লরা উচিত বলে মনে করে মুস্তাফিজ। তিনি আরো বলেন, ‘এটা এমন নয় যে আমি টেষ্ট খেলতে চাইনা। আমি সব ফরম্যাটে খেলতে চাই। আমি ব্যক্তিগত ভাবে মনে করি একজন বোলার শুধু টি-টোয়েন্টি কিংবা ওয়ানডে ম্যাচে ভালো করলে সেরা বোলার হতে পারেন না। সব ফরম্যাটে ভালো করতে হবে।’

নিউজক্রিকেট/রীম

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »