নিউজ ডেস্ক »
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩ ম্যাচ টেস্ট সিরিজের জন্য ৩০ সদস্যের দল ঘোষণা করেছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড(ইসিবি)। আজ বুধবার ৩০ সদস্যর প্রাথমিক দল ঘোষণা করে বোর্ড। আগামী ১ ই জুলাই এই ৩০ সদস্যর মধ্যে দুটি দল করে খেলা হবে একটি অনুশীলন ম্যাচ। দলে আট নতুন মুখের সাথে লম্বা বিরতির পর দলে ফিরলেন অলরাউন্ডার মঈন আলী।
করোনার প্রকোপে ৩ মাস ক্রিকেট নেই মাঠে। তাই দীর্ঘ সময় পর মাঠে ক্রিকেট ফিরছে যা ভক্তদের মনেও নিশ্চয় বড় স্বস্তি যোগাবে। ৩০ সদস্যর এই ইংলিশ দলকে অনুশীলন করাবেন ৩ কাউন্টি কোচ গ্লেন চ্যাপেল (ল্যাঙ্কাশায়ার), রিচার্ড ডসন (গ্লুচেস্টারশায়ার) ও ম্যাথু ওয়াকার (কেন্ট)।
৩ ম্যাচের টেস্ট সিরিজের জন্য বেশ খানিকটা আগেই ইংল্যান্ড পৌঁছেছে ক্যারিবিয়ানরা। খেলোয়াড় সহ টিম ম্যানেজমেন্ট,কোচেরাও আছেন কোয়ারেন্টিনে। এর ফাঁকেই কিছুটা অনুশীলন করছেন খেলোয়াড়েরা। মূলত কন্ডিশনের সাথে মানিয়ে নিতেই আগে আসা।
আগামী ৮ই জুলাই সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হবে দুই দল। নিয়মিত অধিনায়ক পারিবারিক কারণ দেখিয়ে না খেলার কথা বললেও প্রাথমিক দলে আছেন তিনিও।
৩০ সদস্যের ইংল্যান্ড দল: মঈন আলী, জেমস এন্ডারসন, জোফরা আর্চার, জনাথন বেয়াস্ট্রো, ডমিনিক বেস, জেমস বার্চে, স্টুয়ার্ট ব্রড, ররি বার্নস, জস বাটলার, জ্যাক ক্রলে, স্যাম কারান, জো ডেনলি, বেন ফোকস, লুইজ গ্রেগরি, কিটন জেনিংস, ড্যান লরেন্স, জ্যাক লিচ, সাকিব মাহমুদ, ক্রিগ ওভারটন, ম্যাথু প্র্যাকিনসন, ওলি পপ, ওলি রবিনসন, জো রুট, ডোম সিবলি, বেন স্টোকস, ওলি স্টোনস, আমার ভিরদি, ক্রিস ওকস ও মার্ক উড।
নিউজক্রিকেট/এইচএএম
