বিশ্বকাপ আয়োজনকে ‘অবাস্তব’ ভাবছে অস্ট্রেলিয়া

নিউজ ডেস্ক »

করোনা মহামারীতে একের পর এক সিরিজ বাতিল হচ্ছে। এদিকে অনেক আলোচনা চলছে এবছরের টি-২০ বিশ্বকাপ নিয়েও। করোনার প্রকোপে প্রায় সব দেশেই মহামারী আকারে বিস্তার করছে। এর মধ্যে বিশ্বকাপ আয়োজন অনেকটাই অনিশ্চিত। বিশ্বের ১৬ টি দেশ থেকে খেলোয়াড়দের অস্ট্রেলিয়া আনার মধ্যেও রয়েছে বেশ ঝুঁকি। আইসিসিও এ বিষয়টি নিয়ে ভাবছে। বিশ্বকাপ সঠিক সময়ে হওয়া অনেকটাই অনিশ্চিত। এদিকে করোনার প্রকোপে ক্রিকেট বোর্ড গুলো পড়েছে বড় আর্থিক ক্ষতির মুখে। ক্রিকেট অস্ট্রেলিয়াও আর্থিক সংকটে বেশ বিপাকেই। করোনা পরিস্থিতি অস্ট্রেলিয়াতে বেশ নিয়ন্ত্রণে হলেও বিশ্বের ১৬ টি দেশ থেকে খেলোয়াড়দের এক দেশে আনার মধ্যেও রয়েছে সংক্রমণের ভয়।

অস্ট্রেলিয়ান বোর্ডের চেয়ারম্যান আর্ল এডিংস মঙ্গলবার এক ভিডিও কনফারেন্সে গণমাধ্যমকে জানিয়েছেন, বিশ্বের এমন পরিস্থিতিতে বিশ্বকাপ আয়োজনের পরিকল্পনা করা বাস্তবতার বিপরীত।

বিশ্বকাপে অংশগ্রহণকারী অনেক দেশেই করোনার প্রকোপ মহামারী আকারে ধারণ করেছে। ক্রিকেট অস্ট্রেলিয়া বাস্তবতা মেনেই ঝুঁকি নেয়ার পক্ষে না। এমতাবস্থায় বিশ্বকাপ সঠিক সময়ে হওয়া তো অসম্ভব প্রায়। একইসাথে কবে নাগাদ হতে পারে সেটাও অনিশ্চিত। এদিকে ক্রিকেট অস্ট্রেলিয়ার আর্থিক অবস্থার দুঃসময়ে পরিস্থিতি সামাল দিতে না পেরে পদত্যাগ করেছেন সংস্থার প্রধান নির্বাহী কেভিন রবার্টস। সাময়িক সময়ের জন্য সে দায়িত্ব পেয়েছেন অজি বিশ্বকাপ আয়োজক কমিটির প্রধান নির্বাহী নিক হকলিকে। এদিকে দায়িত্ব পেয়ে হকলিকে মন্তব্য করেছেন, ‘সামান্য সম্ভাবনা থাকা পর্যন্ত আমরা চেষ্টা চালিয়ে যাবো আয়োজনের।’

‘আমাদের আয়োজক কমিটি সম্ভাব্য সবকিছুর জন্যই প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছে। এরপর সিদ্ধান্ত যা হওয়ার হতে পারে।‘

সর্বপরি বর্তমান যা পরিস্থিতি নির্ধারিত সময়ে যে বিশ্বকাপের আসর বসছে না তা প্রায় নিশ্চিত। তবে বিশ্বকাপ পেছানো কিংবা কবে নাগাদ আয়োজনের কথা ভাবছে সে ব্যাপারে অপেক্ষার প্রহর গুনতে হবে আইসিসির সিদ্ধান্ত আসা পর্যন্ত।

নিউজক্রিকেট/এইচএএম

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »