আবেগী হয়ে কোন সিদ্ধান্ত নেওয়া যাবে নাঃ তামিম ইকবাল

নিউজ ডেস্ক »

করোনাভাইরাস এ কারণে অনেকদিন মাঠের ক্রিকেট বন্ধ। খেলা নেই সাথে অনুশীলনও নেই। তবে এই মাসের ১৫ তারিখ থেকে কিছু ক্রিকেটারদের অনুশীলন করার কথা ছিল। কিন্তু করোনা পরিস্থিতি অবনতি হওয়ায় এখন অনুশীলনের সুযোগ নেই। এই অবস্থায় বাংলাদেশ ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল মনে করেন আবেগপ্রবণ হয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না।

ক্রিকেটের প্রাণ ধীরে ধীরে ফিরতে শুরু করছে। আগামী মাসে সিরিজ খেলবে ইংল্যান্ড আর ওয়েস্ট ইন্ডিজ। ইতিমধ্যে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল ইংল্যান্ডে পৌঁছেছে। আছে ১৪ দিনের কোয়ারান্টিনে। এরপর আগামী মাসের ৮ তারিখ থেকে শুরু হবে সিরিজ। সীমিত আকারে অনুশীলন শুরু করছে শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, আফগানিস্তান সহ কিছু দল। কিন্তু বাংলাদেশে এখনো অনুশীলন করার মত পরিস্থিতি তৈরি হয়নি।

তামিম মনে করেন আবেগপ্রবণ হয়ে কোন সিদ্ধান্ত নেওয়া যাবে না। তিনি অন্য দেশের সিদ্ধান্তের দিকে চেয়ে সিদ্ধান্ত নেয়ার পক্ষে নন। বাংলাদেশের এক শীর্ষ সংবাদ মাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে তামিম বলেন , ‘অন্যান্য দেশ তাদের অনুশীলন শুরু করছে। কিন্তু আমাদের প্রেক্ষাপট ভিন্ন। তাদের পরিস্থিতি এখন স্বাভাবিক না। তারা কঠিন সময় পার করে এসেছে। কিন্তু আমাদের পরিস্থিতি এখনো অনুকূলে আসেনি। এই দিক থেকে চিন্তা করলে আমাদের আবেগপ্রবণ হয়ে কোন সিদ্ধান্ত নেওয়া যাবে না।’

তামিম মনে করেন ক্রিকেট থেকে অনেক দিন দূরে থাকা কষ্টকর । তবে সবকিছুর আগে জীবন । দ্রুত ক্রিকেটে ফিরতে চান জানিয়ে তামিম আরো বলেন, ‘আমরা ক্রিকেটারদের কাজ হল প্র্যাকটিস করা আর মাঠে খেলা। গত তিন মাস ধরে আমরা মাঠে যেতে পারছিনা, খেলতেও পারছি না, এটা আমাদের জন্য অনেক কষ্টকর। কিন্তু সবার আগে জীবন। আমাদের মনে বিন্দুমাত্র কোন সন্দেহ নেই যে আমরা মাঠের ক্রিকেটে ফিরতে চাই।’

নিউজক্রিকেট/রীম

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »