নিউজ ডেস্ক »
গত ২৯শে মার্চ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল মাঠে গোড়ানোর কথা ছিলো। কিন্তু করোনা ভাইরাসের কারণে তা স্থগিত করে দিতে হয়। এর পর তারিখ দেয়া হয় ১৫ই এপ্রিল। কিন্তু তখন করোনা পরিস্থিতি অবনতির দিকে যাওয়ায় অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে দেয় হয় আইপিএল।
আইপিএলের না হলে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের বিশাল আর্থিক ক্ষতি হবে। আর এই কারণে যেভাবেই হোক তারা আইপিএল আয়োজন করতে চায়। তারা দর্শক শূন্য মাঠ কিংবা বিদেশে হলেও এই বছরের আইপিএল আয়োজন করতে চায়।
তাদের কথার সাথে নিজের মত মেলালেন ভারতের কিংবদন্তি ক্রিকেটার ও ধারাভাষ্যকার সুনীল গাভাস্কার। তিনি চান দেশের বাইরে হলেও এইবছরের আইপিএল হোক। শ্রীলঙ্কায় হওয়া নিয়েও তিনি আশাবাদী।
গাভাস্কার বলেন, ‘অস্ট্রেলিয়ায় বর্তমানে করোনা পরিস্থিতি উন্নতির দিকে। তাদের সংক্রমণের হার কমছে৷ তারা টি-টোয়েন্টি বিশ্বকাপ নির্ধারিত সূচি অনুযায়ী আয়োজনের চেষ্টা করছে। তাদের সরকার ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন ২৫% দর্শক বিশ্বকাপ দেখতে যেতে পারবেন। টুর্নামেন্ট শুরুর ৩ সপ্তাহ আগে সেখানে ক্রিকেটারদের যেতে হবে। তারপর ২ সপ্তাহের কোয়ারান্টাইন থেকে এক সপ্তাহ অনুশীলন করে বিশ্বকাপ খেলবে।’
‘তাদের ঘোষণা দেখেই মনে হচ্ছে সূচি অনুযায়ী বিশ্বকাপ সেখানে অনুষ্ঠিত হবে। যদি টি-টোয়েন্টি বিশ্বকাপ অক্টোবরে হয় তাহলে সেসময় আইপিএল আয়োজন করা যাবেনা। আর তাই আমি মনে করি ম্যাচ কমিয়ে শ্রীলঙ্কায় আইপিএল আয়োজন করাটা যুক্তিসঙ্গত বলে আমি মনে করি’ – সাথে যোগ করেন গাভাস্কার।
নিউজক্রিকেট/রীম
