সাঙ্গাকারাকে আইসিসির সভাপতি হিসেবে চায় লঙ্কান বোর্ড

নিউজ ডেস্ক »

এক যুগেরও বেশি সময় ধরে বিশ্ব ক্রিকেটে নিজের ব্যাটিং আগ্রাসন দিয়ে রাজত্ব করে গেছেন লঙ্কান কিংবদন্তী কুমারা সাঙ্গাকারা। ওয়ানডেতে এবং টেস্টে শ্রীলঙ্কার হয়ে সর্বাধিক রানের মালিক তিনি। এ ছাড়া সব ফরম্যাট মিলিয়ে বিশ্ব ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ রানের মালিক সাঙ্গাকারা।

নিজের ক্রিকেট ক্যারিয়ার শেষে নিজেকে বিভিন্ন কর্মকান্ডে জড়িয়ে রেখেছেন সাঙ্গা। ২০১৯ সালে এমসিসির সভাপতি নির্বাচিত হয়েছেন সাঙ্গাকারা যা ইংল্যান্ডের বাইরে প্রথম। এবার তাই তাকে আইসিসির বড় কোনো পদে দেখতে চাইছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড।

শ্রীলংকা ক্রিকেট বোর্ডের সাধারণ সম্পাদক মোহন ডি সিলভা ভাবছেন, শ্রীলংকানদের ভিতর থেকে সাঙ্গাকারাই এর যোগ্য আইসিসির বড় পদে যাওয়ার জন্য। আর সে কারণে সাঙ্গাকারাকে সর্বোচ্চ সাপোর্টের কথাও দিয়েছেন মোহন।

লঙ্কান সংবাদ মাধ্যম সিলন টুডেতে মোহন বলেন, ‘আমরা সাঙ্গাকারার এমসিসির চেয়ারম্যান পদ শেষ হওয়ার জন্য প্রহর গুনছি। আর এটি শেষ হলেই আমরা তাঁর অভিজ্ঞতা দিয়ে শ্রীলংকা ক্রিকেটে ব্যবহার করার পরিকল্পনা করছি। শুধু শ্রীলংকায় নয়, আমরা তাকে আইসিসির বড় কোন পদেও দেখবো বলে আশা করছি।’

নিউজক্রিকেট/এসএস

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »