পাকিস্তানের নতুন ব্যাটিং কোচ ইউনিস খান, বোলিং বিভাগে মুশতাক

নিউজ ডেস্ক »

আগামী আগস্ট-সেপ্টেম্বরে তিন ম্যাচের টেস্ট সিরিজ এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে ইংল্যান্ড সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল। সেই সফরে দলটির প্রধান কোচ মিসবাহ উল হকের নেতৃত্বে কোচিং প্যানেলে ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে সাবেক অধিনায়ক এবং অন্যতম সেরা ব্যাটসম্যান ইউনিস খানকে। এছাড়াও বোলিং বিভাগ দেখাশুনার গুরুত্বপূর্ণ দেওয়া হয়েছে পাকিস্তানের কিংবদন্তি লেগস্পিনার মুশতাক আহমেদকে।

টেস্ট ক্রিকেটের সফল ব্যাটসম্যান ইউনিস খান ১১৮ টেস্টে ৫২ গড়ে ১০হাজারের উপর রান করেছেন। পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৩৪টি সেঞ্চুরির মালিক এবং ইংল্যান্ডেও বেশ সফল এই ব্যাটসম্যান ইংল্যান্ড সফরে দলটির ব্যাটিং কোচের দায়িত্ব পেয়ে বেশ রোমাঞ্চিত।

ইউনিস খান জানান, ‘এই পাকিস্তান দলে বেশ তুমুল প্রতিভাবান ক্রিকেটার আছে, যাদের সম্ভাবনা আছে আরো উচ্চতায় নিজেদের তুলে নেওয়ার। মিসবাহ, মুশতাক, ওয়াকারের সাথে মিলে আমরা চেষ্টা করব কোচিং ও নির্দেশনা দিয়ে ওদের আরও ভাল করে তুলতে এবং সর্বোচ্চ প্রস্তুত করে তুলতে।’

পুরনো সঙ্গী ইউনিসকে এবং মুশতাক আহমেদকে কোচিং প্যানেলে পেয়ে বেশ নির্ভার প্রধান কোচ মিহবাহ উল হক।

ক্রিকেট মাঠে দীর্ঘদিনের সঙ্গী ইউনিস সম্পর্কে মিসবাহ বলেন, ‘২০১০ সালে কঠিন পরিস্থিতিতে অধিনায়কত্ব নেওয়ার সময় ইউনিস আমাকে দারুণ সমর্থন দিয়েছিল। পাকিস্তান ক্রিকেটকে সাফল্যের ধারায় ফিরিয়ে আনতে ইংল্যান্ড সফরে সে আবারো একই রকম সহায়তা দেবে বলে আমার বিশ্বাস আছে আমার।’

৫২ টেস্টে ১৮৫ উইকেটের মালিক পাকিস্তানের কিংবদন্তি লেগস্পিনার মুশতাক আহমেদ এর আগেও পাকিস্তান এবং ওয়েস্ট ইন্ডিজ দলের কোচের দায়িত্ব পালন করেছেন। ইংল্যান্ডে বেশ সফল মুশতাক মাত্র ৮ টেস্টে ৩২ উইকেট নিয়েছেন। তাছাড়া ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে তার উইকেট প্রায় ৮০০।

নিউজক্রিকেট/এমএস

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »