নিউজিল্যান্ডের বিপক্ষে ২০০৯ সালে সিনিয়র ক্রিকেটাররা ইচ্ছে করে খারাপ খেলেছিলো: রানা নাভেদ

নিউজ ডেস্ক »

পাকিস্তানের সাবেক পেসার রানা নাভেদ উল হাসান অভিযোগ করেছেন যে ২০০৯ সালে সংযুক্ত আরব আমিরাতে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের সময় বেশ কয়েকজন সিনিয়র খেলোয়াড় ইউনিস খানের অধিনায়কত্ব থেকে অসন্তুষ্ট হয়েছিলেন। যার কারণেই দলের বেশ কয়েকজন সিনিয়র ক্রিকেটার ইচ্ছাকৃতভাবে খারাপ পারফরম্যান্স করেছিলেন।

পাকিস্তানের স্থানীয় একটি টেলিভিশন চ্যালেন ৪২ বছর বয়সী রানা এই কথা বলেছেন। তিনি আরও দাবি করেছেন যে তিনি অধিনায়কের বিরুদ্ধে সিনিয়রদের এই ষড়যন্ত্রের অংশিদার হতে চাননি বলেই সফর থেকে সরে এসেছিলেন।

রানা নোভেদ বলেন, ‘২০০৯ সালে ইউ.এ.ইতে নিউজিল্যান্ডের বিপক্ষে আমরা দুটি ওয়ানডে ম্যাচ হেরে গিয়েছিলাম। কারন কিছু ক্রিকেটার ভালো না খেলার ব্যাপারে সরাসরি জড়িত ছিলো। ঐ বছর দক্ষিণ আফ্রিকাতে চ্যাম্পিয়ন্স ট্রফির পর কিছু ক্রিকেটার একসঙ্গে বসেছিলো এবং ইউনিস খানকে ক্যাপ্টেন থেকে সড়াবে বলে প্রতিজ্ঞা করেছিল। আমি পুরো ট্যুরে বাহিরে বসে থাকতে চেয়েছি। আমি ইউনিসকে জানিয়েছিলাম যে তারা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এবং তারা চাচ্ছে আমিও তাদের সঙ্গে যোগ দেই।’

 

রানা নাভেদ অবশ্য বেশ প্রতিজ্ঞাবদ্ধভাবেই ইউনিসের বিরুদ্ধে যেত চাননি। তিনি বলেন, ‘ইউনিস খান অধিনায়ক হওয়ার পর তার ব্যক্তিত্ব ও দৃষ্টিভঙ্গি পরিবর্তন হয়েছিলো। কিছু সিনিয়র ক্রিকেটার (তিনি নাম উল্লেখ করেননি) যারা সেই সময় অধিনায়কত্বটা চেয়েছিলেন তারা ইউনিসের অধীনে খেলতে চাননি।’

সেই দলের সিনিয়র ক্রিকেটারদের মধ্যে ছিলেন মিসবাহ উল হক, শহীদ আফ্রিদি, মোহাম্মদ ইউসুফ, শোয়েব মালিক, সাঈদ আজমল, কামরান আকমল।

সেই সিরিজে পাকিস্তান ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে হেরে যায়। যদিও প্রথম ম্যাচ ১৩৮ রানের বড় ব্যবধানে জয় পেয়েছিলো পাকিস্তান। পরের দুই ম্যাচ ৬৪ ও ৭ রানে হেরেছিলো তারা।

বাংলাদেশ সময়: ০৫:১৫ এএম

নিউজক্রিকেট২৪/এসএমএস

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »