এটা কঠিন উইকেটে টেস্ট খেলার মতো: সৌরভ গাঙ্গুলী

নিউজ ডেস্ক »

ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলী করোনা ভাইরাসের কারণে সৃষ্ট মহামারিতে গভীর শোক প্রকাশ করেছেন। কঠিন এই সময়ে মানুষের জীবন ঝুঁকির মধ্যে। মানুষের জন্য এখন চ্যালেঞ্জিং কাজ হলো বেঁচে থাকা। গাঙ্গুলী এইরকম পরিস্থিতিকে তুলোনা করেছেন বিপদজনক উইকেটে টেস্টে ম্যাচ খেলার সঙ্গে।

‘১০০ ঘণ্টা ১০০ তারকা’ নামক এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেছেন। বিশ্ব জুড়ে ৩৪ লাখেরও বেশ মানুষ বর্তমানে করোনায় আক্রান্ত। ১১ লাখের বেশি মানুষ এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গিয়েছে।

গাঙ্গুলী বলেন, ‘একটা বিপদজনক উইকেটে টেস্ট ম্যাচ খেলার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। এখানে পেস বল সুইং করে আবার স্পিন বল বাঁক করে বেরিয়ে যাচ্ছে। ব্যাটসম্যানদের জন্য খেলা খুব কঠিন। একটু ভুল করলেই আউট হতে হবে। ব্যাটসম্যানকে রান করতে হবে সেই সঙ্গে নিজের উইকেটটা ধরে রাখতে হবে এবং ম্যাচটাও জিততে হবে। এখানে কোনো রকম ভুল করা চলবে না।’

ভারতের হয়ে গাঙ্গুলী এরকম অসংখ্যা ম্যাচ জিতেয়েছেন। করোনায় যারা মারা গিয়েছেন তাদের প্রতি শোক প্রকাশ করেছে বিসিসিআই সভাপতি। তিনি বলেন, ‘আশা করি আমরা সাবাই মিলে ম্যাচটা জিতবো। এটা কঠির মুহূর্ত। এই ভাইরাসের কারণে বাহিরে অনেক মানুষ দুর্ভোগে আছে।কিভাবে এই মহামারির হাত থেকে রক্ষা পাবো আমাদেরকে এটা নিয়ে যুদ্ধ করতে হবে। সারা বিশ্বেই এমন পরিস্থিতি। আমরা কেউ জানি না কিভাবে এর থেকে বের হয়ে আসবো।’

তিনি আরও জানান ক্রিকেট তাকে শিখিয়েছে কিভাবে কঠিন পরিস্থিতি মুখোমুখি হতে হয়। গাঙ্গুলী বলেছেন, ‘ক্রিকেট আমাকে অনেক কিছু শিখিয়েছে। আমি জীবনে অনেক চাপ আর বাস্তবতার মুখোমুখি হয়েছি আমি। এক বল বাকি আছে আপনাকে রান করে দলকে জেতাতে হবে। একবার যদি ভুল পথে হাঁটেন, ভুল ফুটওয়ার্ক করেন তো সেখানেই ম্যাচ শেষ, আপনি এরজন্য দ্বিতীয়বার সুযোগ পাবেন না। এই ধরনের পরিস্থিতি অাপনাকে সমবসময় সাবধান থাকতে শেখায়। যেটা জীবনের ক্ষেত্রেও কাজে লাগে।’

 

বাংলাদেশ সময়: ০৫:৪২ পিএম

নিউজক্রিকেট২৪/এসএমএস

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »