নিউজ ডেস্ক »
ফোন করলেই পৌঁছে যাবে গর্ভবতী মায়েদের জন্য খাবার!
দেশের এই সংকট মুহূর্তে গর্ভবতী মায়েদের যেন খাবারের সমস্যা না হয় এবং পুষ্টিহীনতায় না ভোগে সে জন্য এক উদ্যোগ গ্রহণ করলেন আরিফা জাহান বিথি।
+৮৮০১৩১৯৯৯৮৫৯৭ এই নাম্বারে ফোন করলে তিনি পৌঁছে দেবেন খাবার। এক্ষেত্রে পরিচয় গোপন রাখা হবে ।
‘ক্রিকেটপ্রেমীর ভালোবাসা’ শিরোনামে এমন একটি বার্তা তিনি তার ফেসবুকে পোস্ট করেন।
এর আগেও মানুষের ঘরে ঘরে খাবার পৌঁছে দিয়েছেন রংপুরের এই কন্যা। রংপুরে ২৮০টির ও বেশি পরিবারকে তিনি খাদ্য সহায়তা দিয়েছেন।

কেন এই অভিনব উদ্যোগ গ্রহণ করলেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এর আগে আমি যখন কল পেয়ে মানুষকে খাবার দিতে গিয়েছি তখন দেখলাম যে অনেক গর্ভবতী মায়ের কল ছিল, তাদেরকে দেখে আমার খুব কষ্ট লাগলো। তখন ভাবলাম তারা যাতে পুষ্টিহীনতায় না ভোগে সেজন্য আমার কিছু একটা করা দরকার। বিবেকের দায়বদ্ধতা ও একজন সামাজিক সচেতন নারী হিসেবে আমি তাদের পাশে দাঁড়াতে এই উদ্যোগ গ্রহণ করি।
রংপুরে আমি আমার সাধ্যমত করে যাওয়ার চেষ্টা করছি। সবাই সবার জায়গা থেকে চেষ্টা করলে মানুষের কষ্ট অনেকটা লাঘব হবে।’

উল্লেখ্য, আরিফা জাহান বীথি একজন সাবেক ক্রিকেটার। ইনজুরির কারণে তার ক্রিকেট ক্যারিয়ার দীর্ঘ হয়নি। নিজ জেলা রংপুরে নারীদের জন্য গড়ে তুলেছেন ওমেন্স ড্রীমার ক্রিকেট একাডেমি, যা দেশের প্রথম নারী ক্রিকেট একাডেমি। এখানে তিনি দুইশো পঞ্চাশের অধিক নারীদেরকে বিনা পয়সায় প্রশিক্ষণ দিয়ে থাকেন।
নিউজক্রিকেট/জাকির
