নিউজ ডেস্ক »
করোনা ভাইরাস পুরো বিশ্বকে স্থবির করে দিয়েছে। দিনমজুরি থেকে শুরু করে প্রায় সবাই আর্থিক সমস্যার মাধ্যমে আছে। তাদের পাশে দাঁড়াতে যে যেভাবে পারছে এগিয়ে আসছে। খেলোয়াড়রাও থেমে নেই। অনেকেই তাদের প্রিয় জিনিস নিলামে তুলে অর্থ আদায় করে তা অসহায় মানুষদের জন্য দিয়ে দিচ্ছে৷ এবার সে দলে যোগ হল পাকিস্তানের আজহার আলীর নাম।
আজহার আলী নিলামে তুলছেন তার ইতিহাস গড়া দিবারাত্রি টেষ্টের ট্রিপল সেঞ্চুরির ব্যাট। এই ট্রিপল সেঞ্চুরিরটি দিবারাত্রি টেষ্টের প্রথম ট্রিপল সেঞ্চুরি। এটা এসেছিলো ওয়েস্ট ইন্ডিজের সাথে। এর সাথে তিনি নিলামে তার একটি জার্সি তুলবেন। যেটি তার ২০১৭ সালের চ্যাম্পিয়নস ট্রফি জয়ী জার্সি। এই জার্সিটিতে আছে পাকিস্তানের এই টুর্নামেন্টের সকল খেলোয়াড়ের অটোগ্রাফ। স্বারক দুটির ভিত্তি মূল্য রাখা হয়েছে পাকিস্তানের ১০ লাখ রুপি। আগামী বৃহষ্পতিবার এগুলোর নিলাম হবে। আর নিলাম থেকে পাওয়া পুরো অর্থ চলে যাবে করোনা ভাইরাসে অসহায় হয়ে যাওয়া মানুষদের মাঝে।
এই ব্যাপারে ৩৫ বছর বয়সী আজহার বলেন, ‘এই স্বারক দুটি আমার খুব কাছের। এবং আমার প্রিয়। ৩০০ করার এত সহজ না। এটি সবাই করতে পারেনা। আর ২০১৭ সালের চ্যাম্পিয়নস ট্রফি জেতার পর সেই জার্সিতে দলের সবার অটোগ্রাফ নিয়ে রেখেছিলাম। এসব আমার খুব কাছের। কিন্তু এসব উৎসর্গ করে যদি কিছু মানুষের ভালো হয় তাতেই আমার খুশি।’
বাংলাদেশ সময়ঃ ১.৪০ পিএম
নিউসক্রিকেট/আরআর
