এবার রিক্সাচালক ভাইদের মাঝে উপহারসামগ্রী প্রদান ময়ূরপঙ্খী সংস্থার

নিউজ ডেস্ক »

ময়ূরপঙ্খী শিশু-কিশোর সমাজকল্যাণ সংস্থা(গভঃ রেজিঃ নং: ঢ-০৯৫৮৭) ও মানবতার সূর্যদিগন্ত ফাউন্ডেশনের এর যৌথ উদ্যোগে আজ উপহার হিসেবে ইফতার খাদ্য সামগ্রী প্রদান করা হয় ।

উক্ত কর্মসূচিতে নিরাপদ দূরত্ব বজায় রেখে খাদ‍্য সামগ্রী প্রদান করেন, ময়ূরপঙ্খীর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান রুহিত সুমন ও সূর্যদিগন্তর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাইফুল ইসলাম সিয়াম, উপস্থিত ছিলেন, আলম, সৌরভ ।

ময়ূরপঙ্খীর চেয়ারম্যান রুহিত সুমন বলেন, ইন শা আল্লাহ অতীতের মতো পুরো রমযানেই বিভিন্ন জায়গায় অসহায়, দুঃস্থ, দিনমজুরসহ নিম্নবিত্তদের মাঝে সাধ্যমতো আমাদের ইফতার এবং ঈদ সামগ্রী প্রদান কর্মসূচিটি অব্যাহত থাকবে ।

ময়ূরপঙ্খীর পক্ষ থেকে অসহায় মানুষদের কল্যাণে গঠন করা হয়েছে “হ্যাপি এন্ড সেফ প্রজেক্ট” বিশেষ তহবিল। এই তহবিলের মাধ্যমে নিয়মিতভাবে সহযোগিতা অব্যাহত রেখেছে সংস্থাটি। উক্ত তহবিলে সমাজের বিত্তবান, ব্যবসায়ী, বিভিন্ন কোম্পানি, প্রতিষ্ঠান ও সামর্থবানদের সহযোগিতা করতে বিশেষ অনুরোধ জানানো হয়েছে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »