নিউজ ডেস্ক »
বিদেশী খেলোয়াড় ছাড়াই আয়োজন করা হবে প্রিমিয়ার লীগ ফুটবলের। আর ক্লাবগুলোর আর্থিক ক্ষতি পুষিয়ে দিতে সুপারিশ করা হবে ফিফা ও এফসির কাছে।
করোনা ভাইরাস ধীরে ধীরে মহামারি আকারে রুপ নিচ্ছে বাংলাদেশে। অন্যান্য খেলার মত ফুটবল পাড়ায়ও প্রভাব পরেছে করোনা ভাইরাসের।
পেশাদার লীগে খেলা ক্লাবগুলোও আছে ব্যাকায়দায়,সাথে নানা ধরনের আর্থিক সমস্যায় পরেছে ফুটবলার, কোচ ও ক্লাব সংস্লিষ্টরা।
এত সব সমস্যার মধ্যেও আশারবানী শোনালো বাংলার ফুটবলের অভিভাবক বাফুফে। ২৫ এপ্রিল শনিবার এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত হয় লীগ কমিটির মিটিং। আর সেখানে আলোচনা হয় বাংলাদেশ প্রিমিয়ার লীগ ফুটবলের নানা বিষয় নিয়ে। পরিস্থিতির উপর নির্ভর করে নেয়া হতে পারে বেশ কিছু সিদ্ধান্ত। এমন কি প্রয়োজন হলে বিদেশী খেলোয়াড়দের বাদ দিয়ে অয়োজন করা হবে বাংলাদেশ প্রিমিয়ার লীগ ফুটবলের এবারের আসর।

ক্লাবগুলোর ক্ষতি পুষিয়ে নিতে ফিফা ও এএফসির সাথে আলোচনা করে আর্থিক প্রনদনার ব্যাবস্থা করবে বাফুফে। এছাড়া এবারের লীগে রেলিগেশন উঠিয়ে দেয়ার ব্যাবস্থার কথাও ভাবছে বাফুফে।
ক্লাব ও ফুটবলারদের পাশে সব সময়ই থাকবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন এমন আশাই ব্যাক্ত করে লীগ কমিটির সবাই।
আর, কবে কখন ও কিভাবে মাঠে গড়াবে লীগ সেই সিদ্ধান্ত নেয়া হবে মে মাসের শেষ সপ্তাহে। ততদিন দেশ ও পুরো বিশ্বের করোনা পরিস্থিতি কেমন হয় সেটির উপরেই নজর থাকবে সকলের।
বাংলাদেশ সময়: ৯:৩০ পিএম
