বিশ্বকাপ পেছালে ভাগ্য খুলবে সাকিবের!

নিউজ ডেস্ক »

চলতি  বছরে অক্টোবরের ১৯ তারিখ থেকে অস্ট্রেলিয়ায় শুরু হওয়ার কথা টি-টুয়েন্টি বিশ্বকাপ। কিন্তু করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে তা যথা সময়ে অনুষ্ঠিত হবে কিনা এই নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। কিন্তু পেছালেই লাভ বাংলাদেশের। কারণ ২৯শে অক্টোবর আইসিসির দেয়া এক বছরের নিষেধাজ্ঞা শেষ হবে সাকিবের। এর পর সাকিবকে দলে পেতে কোনো সমস্যা হবেনা বাংলাদেশের।

বাংলাদেশ দলের বর্তমান টি-টুয়েন্টি অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ মনে করেন বিশ্বকাপ পেছালে বাংলাদেশের জন্যই লাভ। তাহলে সাকিব বাংলাদেশের হয়ে খেলতে পারবে। রিয়াদ বলেন, ‘বিশ্বকাপের সূচীতে পরিবর্তন আসলে সেটা আমাদের জন্য ইতিবাচক বলে আমি মনে করি। সেটা হলে সাকিব আমাদের হয়ে খেলতে পারবে। সাকিব দলে থাকলে আমরা মানসিক ভাবে ভালো অবস্থানে থাকবো। সে আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ  একজন খেলোয়াড়। সে এই ফরমেটে অনেক অভিজ্ঞ।’

 

‘তার মতো একজন খেলোয়াড় আসলে দলের চেহেরা পাল্টে যাবে।  সে আমাদের জন্য কম্বিনেশন ঠিক করতে সাহায্য করে৷ তার মত একজন খেলোয়াড় আসলে দলে ভারসাম্য আসে অনেক। তাছাড়া সে একজন ম্যাচ উইনার আমাদের জন্য।’ —সাথে যোগ করেন রিয়াদ।

 

টি-টুয়েন্টি বিশ্বকাপ  সূচী নির্ধারণ  করা হয়েছে ১৮ই অক্টোবর থেকে ১৫ই নভেম্বর অব্দি। বাংলাদেশ তাদের প্রথম ম্যাচ খেলবে ১৯ শে অক্টোবর ।তবে আয়োজক দেশ অস্ট্রেলিয়া আর আইসিসি মনে করছে তারা যথাসময়ে বিশ্বকাপ আয়োজন করতে পারবে।

বাংলাদেশ সময়ঃ ৫.০০ পিএম

নিউজক্রিকেট২৪/আরআর

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »