নাজমুল হোসেন অপুর ভূয়সী প্রশংসায় তামিম!

নিউজ ডেস্ক »

দেশে বর্তমানে করোনার পরিস্থিতি প্রতিকূল অবস্থার দিকে ধাবিত হচ্ছে। অর্থনৈতিক চাকা থমকে গেছে। দিনমজুর খেটে খাওয়া মানুষদের বন্ধ হয়ে গেছে খাদ্যের জোগান। তবে এসকল ক্ষুধার্ত মানুষের পাশে দাড়িয়েছে কিছু নিরলস মানুষ। ক্ষুধার্তদের পাশে দাঁড়ানোর এই মহৎ কাজের জন্য বাংলাদরশ জাতীয় ক্রিকেট দলের স্পিনার নাজমুল হোসেন অপুর ভূয়সী প্রশংসা করেন অধিনায়ক তামিম ইকবাল।

মঙ্গলবার (২১’শে এপ্রিল) নিজের ফেসবুক ওয়ালে নাজমুল হোসেন অপুর খাদ্য সামগ্রী মেপে ভাগ করার ছবি পোস্ট করে তামিম ইকবাল ক্যাপশনে লেখেন, ‘ছবিতে নিজ হাতে চাল মেপে দিচ্ছেন যিনি, মানুষটিকে আপনারা অনেকেই চেনেন। মাঠে তার সেলিব্রেশন আপনাদের আনন্দ দিয়েছে অনেক সময়। এখন সে কাজ করে চলেছে অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে। জাতীয় ক্রিকেটার নাজমুল ইসলাম অপু। নারায়ণগঞ্জে করোনার এই ক্রান্তিকাল শুরুর সময় থেকেই অপু নিরলসভাবে কাজ করে চলেছে। নিজে যতটুকু পেরেছে ও অন্যদের সহায়তা নিয়ে দিনের পর দিন দুঃস্থদের খাদ্য সহায়তা দিয়ে চলেছে। আমি সাধ্যমতো চেষ্টা করেছি ওকে সহায়তা করার। আরও অনেকে করেছেন। এই প্রবল দুর্যোগের সময় দেশজুড়ে আরও অসংখ্য মানুষ এভাবে অসহায়দের পাশে দাঁড়িয়েছে আজ। অপুর যে দিকটি আমার খুব ভালো লেগেছে, সে উদ্যোগ নিয়েছে তো বটেই, নিজেই সবকিছু জোগাড় করে, মেপে, প্যাকেট করে, মানুষের দুয়ারে পৌঁছে দিচ্ছে। একবার-দুবার নয়, বারবার। একজন জাতীয় ক্রিকেটার যখন এভাবে মানবসেবায় ঝাঁপিয়ে পড়েন, সমাজকে তা খুব ভালো বার্তা দেয়।’

এ সময় খেলোয়াড় হিসেবে নয়, মানুষ হিসেবে বড় হওয়াটাই সমাজের জন্য কল্যাণকর এবং গুরুত্বপূর্ণ উল্লেখ করে অধিনায়ক আরও লেখেন, ‘অনেক সময়ই আমাদেরকে বিচার করা হয় শুধু ক্রিকেট দিয়ে। অপু দেখিয়ে দিচ্ছে, মানুষ হিসেবে বড় হওয়াটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’

 

৮:১০ এএম

নিউজক্রিকেট/কেএমএইচ

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »