নিউজ ডেস্ক »
অক্টোবরের টি-টোয়েন্টি বিশ্বকাপ এখন শঙ্কার মুখে। এই বছরের বিশ্বকাপটি আয়োজন করার কথা অস্ট্রেলিয়ার। কিন্তু করোনাভাইরাসের কারণে তাদের দেশের সরকার আগামী ৩০শে সেপ্টেম্বর পর্যন্ত অন্য দেশের লোক প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছে। এমন পরিস্থিতিতে আগামী বৃহস্প্রতিবার এই টুর্নামেন্টের ভাগ্য নির্ধারণের মিটিংয়ে বসবে আইসিসি।
তার আগেই ভারতের কিংবদন্তি সুনিল গাভাস্কার দিলেন এক পরামর্শ। তার মতে ২০২১ সালে ভারতে যেহেতু পরবর্তী টি-টোয়েন্টি বিশ্বকাপ সেক্ষেত্রে বিসিসিয়াই আর ক্রিকেট অস্ট্রেলিয়া মিলে তাদের বিশ্বকাপ অদল বদল করে নিতে পারে। ২০২০ সালে হবে ভারতে আর ২০২১ সালে হবে অস্ট্রেলিয়ায়।
ইন্ডিয়া টুডে কে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘অস্ট্রেলিয়া তাদের দেশে কোনো বিদেশিদের ঢুকতে দিচ্ছেনা আগামী ৩০শে সেপ্টেম্বর পর্যন্ত। সেক্ষেত্রে বিশ্বকাপ হওয়া খুবই কঠিন। তারা অল্প সময় পাবে বিশ্বকাপ আয়োজনে। এখন ভারত আর অস্ট্রেলিয়া একটা কাজ করতে পারে। আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ যেহেতু ভারতে তারা এটি অদল বদল করে করে পারে। এই বছরেরটা ভারতে আর আগামী বছরেরটা অস্ট্রেলিয়ায়।’
‘বিশ্বকাপের আগে আইপিএল আয়োজন করা যেতে পারে ভারতে। তাহলে সেটা ক্রিকেটারদের জন্য প্রস্তুতির ভালো একতা মঞ্চ হবে’ যোগ করেন তিনি।
তিনি আরো বলেন, ‘এই বছরের এশিয়া কাপ স্থগিত করে বিশ্বকাপের পর ডিসেম্বরে আরব আমিরাতে আয়োজন করার যেতে পারে।’
৭:১৫ পিএম
নিউজক্রিকেট/আরআর
