রীম রহিম »
পাকিস্তানের একজন সেরা আলরাউন্ডার শহীদ আফ্রিদি। অনেকেরই আইডোল তিনি। তার মার মার কাট কাট স্বভাবের জন্য তাকে সবাই চেনে বুম বুম আফ্রিদি হিসেবে। তার রয়েছে একটি ফাউন্ডেশন যার নাম “শহীদ আফ্রিদি ফাউন্ডেশন”।
পাকিস্তানে করোনাভাইরাস ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে, ফলে যে যেভাবে পারছে সাহায্য করছে। শহীদ আফ্রিদি ফাউন্ডেশনও ব্যাতিক্রম না। শহীদ আফ্রিদী আর ফাউন্ডেশনের মাধ্যমে তার দেশের দরিদ্র মানুষের পাশে এসে দাড়িয়েছেন।তিনি দরিদ্রদের সচেতনতা ও খাদ্য সরবরাহো করে পাশে থাকছেন। নানা দিক থেকে আসছে প্রশংসা।বাদ যায়নি যুবরাজ সিংও। আফ্রিদির এই কাজকে সাদুবাদ জানিয়েছেন ভারতের সাবেক এই অলরাউন্ডার।ভয়াবহ এই করোনাকে একসাথে মোকাবেলার ইচ্ছে তার।
তিনি এক ভিডিও ভার্তা টুইট করেন। তিনি বলেন,”আমরা খুব কঠিন সময় দিয়ে যাচ্ছি।আমাদের সবার উচিত তাদের পাশে দাড়াঁনো যারা আমাদের মত ভাগ্যবান নয়।এই পরিস্থিতিতে আমি আফ্রিদি ফাউন্ডেশনের পাশে আছি”। সাথে তিনি হারবজন সিং কেও ট্যাগ করেন।
তবে যুবরাজের এমন ব্যাবহার পছন্দ হচ্ছেনা ভারতীয়দের।ভিডিওটি দেয়ার পরেই শুরু হয় তাকে নিয়ে সমালোচনা। ভারতীয়রা অনেকেই বলেন, “আগে তোমরা নিজের দেশের তহবিলে দান করো”।
বিশাকা নামের একজন জবাব দেন,” আগে তোমরা প্রধানমন্ত্রীর তহবিলে অনুদান দাও”।
আরেকজন বলছেন ,” একজন ভারতীয় হয়ে তুমি পাকিস্তানে মজেছ। আজ থেকে তুমি একজন ভক্ত হারালে। এরকম আরো অসংখ্য মন্তব্য হতে থাকে।
