অবশেষে বাতিল হতে যাচ্ছে এবারের আইপিএল

মোহাম্মদ সোহেল »

ভারতে দিনে দিনে করোনা ভাইরাসের সংক্রমণ বেড়েই চলেছে। দেশটিতে চলছে ২১ দিনের লকডাউন। ১৫ এপ্রিল পর্যন্ত স্থগিত আইপিএল এবছর আর মাঠে গড়ানোর সম্ভাবনা নেই বলে সংবাদ প্রকাশ করছে ভারতীয় সংবাদ মাধ্যম। লকডাউন শেষে বিসিসিআই থেকে আইপিএল বাতিলের ঘোষণা আসতে পারে।

১৫ এপ্রিল পর্যন্ত বিদেশী ক্রিকেটারদের ভিসা স্থগিত এবং ভারতে প্রবেশ নিষেধ করেছে কেন্দ্রীয় সরকার। করোনা ভাইরাসের প্রকোপ যেভাবে বাড়ছে তাতে ভিসার মেয়াদ বাড়ানোর কোন সম্ভাবনা নেই। তাছাড়া জুন পর্যন্ত সব ধরণের ক্রিকেট বাতিল করেছে আইসিসি।

এদিকে বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলিও মনে করছেন , এবছর আর আইপিএলের জন্য সময় পাওয়া যাবেনা হয়ত। কারণ পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর আইসিসির ভিবিন্ন ইভেন্ট মাঠে গড়াবে। তাছাড়া অস্ট্রেলিয়ার সরকার দেশের সকল নাগরিকের বিদেশ সফর ৬ মাসের জন্য নিষেধ করেছে। অন্যান্য দেশের ক্রিকেটারদেরও হয় পাওয়া না যেতে পারে।

ভারতে করোনা ভাইরাস সংক্রমণের সার্বিক পরিস্থিতি ও বিদেশি ক্রিকেটার পাওয়ার অনিশ্চতায় মাঝে আইপিএল মাঠে গড়ানোর কোন সম্ভাবনাই দেখছেন না ক্রিকেট সংশ্লিষ্টরা। তাই ১৫ এপ্রিলের পর আইপিএল বাতিলের ঘোষণা আসা এখন সময়ের ব্যাপার মাত্র।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »