সাকিব শাওন »
ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল) মাঠে গড়ানো নিয়ে শঙ্কা তৈরী হচ্ছে দিনদিন। চলতি মাসের ২৯ মার্চ থেকে আইপিএলের ১৩তম আসর মাঠে গড়ানোর কথা থাকলেও করোনা ভাইরাসের সংক্রমণের শঙ্কায় আইপিএলের মাঠে গড়ানো নিয়ে সংশয় দেখা দিয়েছে।
ক্রিকেট প্রেমীদের দুঃসংবাদ দিল আইপিএল ফ্র্যঞ্চাইজিরা। করোনা ভাইরাসের প্রভাব বেশ ভালো করেই পড়েছে ক্রীড়াঙ্গনে। দক্ষিণ এশিয়ান অঞ্চলের বেশ কয়েকটি আন্তর্জাতিক ফুটবল ম্যাচ স্থগিত করা হয়েছে। তাই ঘুরেফিরে আসছে আইপিএল নিয়ে প্রশ্ন।
এমন অবস্থা চলতে থাকলে আইপিএল মাঠে গড়ানো অনেকটা অনিশ্চিত হয়ে যাবে।
