হোয়াইটওয়াশের লজ্জা এড়াতে টসে হেরে ব্যাট করছে অস্ট্রেলিয়া

নাফিসুল হক »

সাউথ আফ্রিকার সাথে চলমান তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ইতিমধ্যেই ২ ম্যাচ হেরে সিরিজে হেরে গেছে অস্ট্রেলিয়া।

দীর্ঘ ১২ মাস পর সাউথ আফ্রিকা ওয়ানডে সিরিজ জিতে ফিরেছে দারুণ ছন্দে। ডি কক এর অধিনায়কত্ব দলে প্রাণের সঞ্চার করেছে।

আজ সিরিজের শেষ ম্যাচে প্রচেস্ট্রমে টসে হেরে ব্যাট করছে অস্ট্রেলিয়া। অন্যদিকে, সাউথ আফ্রিকার সাথে ঠিক মতো ছন্দে ফিরতে পারছেন না অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরা।

দ্বিতীয় ম্যাচে লুংগি নেগিদির বোলিং তোপে নির্ধারিত ৫০ ওভারের আগে অল আউট হয়ে গিয়েছিলো অস্ট্রেলিয়া। ব্যাটিংয়ে নেমে ইয়ানেম্যান মালানের অনবদ্য সেঞ্চুরিতে সহজে সিরিজ জয় নিশ্চিত হয় আফ্রিকার।

আজ হারলে হোয়াইটওয়াশের লজ্জায় পড়তে হবে প্রোটিয়াদের।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »