মারুফ ইসলাম ইফতি »
অভিমান ভুলে আবারো আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন ৩৬০ ডিগ্রি ব্যাটসম্যান খ্যাত প্রোটিয়া ক্রিকেট তারকা এবিডি ভিলিয়ার্স।অভিমান ভুলে অবসর ভেঙে আবারো দেশের জার্সি গায়ে মাঠে নামার অপেক্ষায় এই প্রোটিয়া ক্রিকেটার।জানা গেছে আগামী জুনে আসন্ন শ্রীলঙ্কার বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজ দিয়ে আবারো আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন এবি।
২০১৮ সালের মে মাসে হঠাৎ সবাইকে অবাক করে দিয়ে অবসরের ঘোষণা দেন এবি।হঠাৎ এমন সিদ্ধান্ত কেন নিলেন এবিডি ভিলিয়ার্স তা ততক্ষনিক জানা না গেলেও পরবর্তীতে জানা যায় বোর্ডের উপর অভিমান থেকেই তার এই প্রস্থান।আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ক্রিকেট থেকে দূরে থাকেননি এই ক্রিকেটার,নিয়মিত খেলে গেছেন বিশ্বব্যাপী চলতে থাকা ফ্রাঞ্চাইজি টি-টুয়েন্টি টুর্নামেন্ট গুলোতে।দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড হতে বেশ কয়েকবার মান ভাঙিয়ে আবারো এবিকে ফেরানোর চেষ্টা করেও ব্যর্থ হয় বোর্ড।মাঝে আইসিসি বিশ্বকাপ শুরুর আগে গুঞ্জন উঠলেও তার ফেরার,সেটি আর বাস্তবে হয়ে উঠেনি।
সাবেক দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার গ্রায়েম স্মিথ ও মার্ক বাউচার দক্ষিণ আফ্রিকা বোর্ডের দায়িত্বে আসার পর থেকে আবারো জোরালো হয় স্মিথের ফেরার সম্ভাবনার।অবশেষে সত্যি হতে যাচ্ছে সেই গুঞ্জন।শ্রীলঙ্কা সফর দিয়ে থ্রি সিক্সটি ডিগ্রী আবারো প্রোটিয়া জার্সি গায়ে জড়াতে পারেন এমন সম্ভাবনার কথা ইতিমধ্যে গনমাধ্যমকে নিশ্চিত করেছেন প্রধান কোচ বাউসার নিজেই।চলতি মাস হতে শুরু হতে যাওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলের জন্য অস্ট্রেলিয়া ও ভারতের বিপক্ষে সিরিজের স্কোয়াডে রাখা হয়নি এবিকে।তবে সবকিছু ঠিকঠাক থাকলে আগামী জুন মাসে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ দিয়ে আবারো প্রোটিয়া জার্সিতে ফিরবেন এবি এমনটাই জানা গেছে
