মুশফিক, তামিমদেরও এমন সময় আসবে : মাশরাফি

নিউজ ডেস্ক »

মাশরাফির বয়স এখন ৩৬। আগের সেই নড়াইল এক্সপ্রেসের ক্ষুরধার বোলিং এখন নেই। তবে ক্রিকেটের প্রতি নিবেদন আগের মতোই আছে। আর এ কারণেই খেলে যাওয়া। পারফর্ম হয়তো করতে পারছেন না তবুও চ্যালেঞ্জ নিতে একটুও পিছপা হচ্ছেন না তিনি। ক্যারিয়ারের অন্তিমলগ্নে ঠিক তার মতোই এরকম সময় দলের অন্যান্য ক্রিকেটারদেরও আসতে পারে বলে মনে করছেন মাশরাফি।

ক্রিকেটারদের জীবনে খারাপ সময় আসে এটা স্বাভাবিক। মূলত বয়সের কারণেও অনেক সময় অফফর্মে চলে যান যান ক্রিকেটাররা। আর তখন দলের সিনিয়র ক্রিকেটাররা তরুণ ক্রিকেটারদের সঙ্গে পাল্লা দিয়ে পারফর্ম করাটা অনেকক্ষেত্রেই হয়ে ওঠে না।

এ ব্যাপারে গতকাল গণমাধ্যমকে মাশরাফি বলেন, ‘একটা প্লেয়ারের ক্ষেত্রে এমন একটা সময় আসে যখন তার প্রত্যেকটা দিনই হয় চ্যালেঞ্জিং। আমি হয়তো সেই সময়টাতেই আছি। চার বছর পর মুশফিক, তামিম, রিয়াদের মত ক্রিকেটারদেরও এই সময়টা আসবে। তখন তরুণ প্লেয়ার যারা থাকবে সবাই চাইবে তাঁদের সঙ্গে সিনিয়রদের মেলাতে। কিন্তু এটা একটা প্রক্রিয়া। এটা নিয়ে এতো ভাবনার কিছু আমি দেখি না।’

গত ইংল্যান্ড বিশ্বকাপে আটি ম্যাচ খেলে মাত্র একটি উইকেট নেন মাশরাফি। বিশ্বকাপের পরে দেশের হয়ে খেলতে আর দেখা যায়নি মাশরাফিকে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »