মারুফ ইসলাম ইফতি »
আফগান উইকেট কিপার ব্যাটসম্যান মোহাম্মদ শাহজাদের উপর ১ বছরের নিষেধাজ্ঞা শেষ হওয়ার আগেই শাহজাদের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড।
২০১৯ আইসিসি ওয়ানডে বিশ্বকাপ চালাকালীন সময়ে হুট করে স্কোয়াড থেকে বাদ দিয়ে দেশে পাঠিয়ে দেওয়া হয়েছিল শাহজাদকে।কারন হিসেবে আফগান ক্রিকেট বোর্ড জানিয়েছিল ইনজুরি লুকিয়ে শাহজাদ বিশ্বকাপ খেলতে চেয়েছিল, যেটি আফগান ক্রিকেটের নিয়ম ভঙ্গের সমতুল্য।
দল থেকে বাদ পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বোর্ডের তীব্র সমালোচনা করেন মোহাম্মদ শাহজাদ।লাইভে এসে শাহজাদ দাবী করেন বিশ্বকাপের স্কোয়াড থেকে তাকে বাদ দেওয়াটা বোর্ডের ষড়যন্ত্র।শাহজাদ এটাও দাবী করেন তিনি কোন ইনজুরিতে ছিলেন না,পুরোপুরি সুস্থ ছিলেন।বোর্ডকর্তারা ষড়যন্ত্র করে দল থেকে বাদ দিয়ে অন্য আরেকজন উইকেট কিপারকে দলের সাথে যুক্ত করেন বলে দাবী করেন তিনি।
লাইভে এসে এইভাবে সরাসরি বোর্ডের বিরুদ্ধে কথা বলার বিষয়টি আফগান ক্রিকেট বোর্ডও স্বাভাবিক নেয়নি।এমন আচরনের জন্য গত আগস্ট মাসে মোহাম্মদ শাহজাদকে এক বছরের জন্য নিষিদ্ধ করে এসিবি।শুধু নিষিদ্ধ নয়, শাহজাদকে এসিবির কেন্দ্রীয় চুক্তি থেকেও এক বছরের জন্য বাদ দেওয়া হয়।
নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হওয়ার আগেই মুক্তি পাচ্ছেন এই উইকেট কিপার ব্যাটসম্যান।বোর্ডে নিজের শাস্তি কমানোর আপিল করেছিলেন শাহজাদ, যার কল্যানে বোর্ড শাহজাদের আবদনে সাড়া দিয়ে তুলে নিয়েছে নিষেধাজ্ঞা।নিষেধাজ্ঞা তুলে নিলেও কেন্দ্রীয় চুক্তি হতে ১ বছরের জন্য বাদ পড়ার রায়টি বহাল থাকছে এই ক্রিকেটারের উপর।
