সাকিব শাওন »
ঢাকা টেস্টে জিম্বাবুয়ের দেওয়া প্রথম ইনিংসে ২৬৫ রানের বিপক্ষে এই মুহুর্তে ব্যাট করছে বাংলাদেশ (এখন চা বিরতিতে)। গতকাল ২য় দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ছিলো ২৪০/৩ উইকেটে। মমিনুল ছিলেন ৭৯ রানে আজকে সকালে টেস্ট ক্যারিয়ারের নবম সেঞ্চুরি পূরণ করেন এই অধিনায়ক। 
পরে তাঁর পথেই হাঁটতে থাকেন মুশফিক তিনিও তাঁর টেস্ট ক্যারিয়ারের সপ্তম সেঞ্চুরি তুলে নেন। এরপর দলীয় ৩৯৪ রানে ব্যক্তিগত ১৩২ রান করে মমিনূল আউট হয়ে ফিরে যান। ১৪ টি বাউন্ডারি ছিলো তাঁর ব্যাটে।
এরপর ব্যাটিং আসেন মিথুন দেখেশুনেই খেলছিলেন কিন্তু হঠাৎ করে ব্যক্তিগত ১৭ রান করে সাজঘরে ফিরে যান এই ব্যাটসম্যান। এরপর ক্রিজে আসেন উইকেট রক্ষক ব্যাটসম্যান লিটন দাস সঙ্গী হিসেবে আছেন মুশফিক।
চা বিরতিতে যাওয়ার আগে দলীয় সংগ্রহ ৪৪২/৫ উইকেটের বিনিময়ে। মুশফিক রয়েছেন ১৪৩* অপরাজিত এবং অপরপ্রান্তে লিটন রয়েছেন ৯* রানে অপরাজিত।
