মোহাম্মদ সোহেল »
নিজেদের মাঠে পরাশক্তি ভারতকে ১০ উইকেটের বিশাল ব্যাবধানে হারিয়ে নিজেদের শততম টেস্ট ম্যাচ জয় পেল ক্রিকেটের জায়ান্ট নিউজিল্যান্ড।নিউজিল্যান্ডের ওয়েলিংটনে কোন রকমে ইনিংস পরাজয় এড়িয়েছে তারা।সেই সাথে টেস্ট চ্যাম্পিয়নশিপে নিজেদের ১ম হারের স্বাদ পেল ভারত।
টেস্ট চ্যাম্পিয়নশিপে নিজেদের নিজেরাই প্রতিনিয়ত ছাড়িয়ে যাচ্ছিল টিম ইন্ডিয়া।
কোহলির নেতৃত্বে দারুনভাবে ছুটছিল টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠার দৌড়ে।
টানা ৭টি টেস্ট জয় পাওয়া ইন্ডিয়া এবার কোন রকমে টেস্টে ইনিংস পরাজয়ের লজ্জা থেকে নিজেদের রক্ষা করেছে।এর অন্যতম কারণ ভিরাট কোহলির অফফর্ম।সর্বশেষ ২৫ ম্যাচে সেঞ্চুরিবিহীন রয়েছেন ভিরাট কোহলি যা ভিরাটের সাথে একেবারে বেমানান।
ওয়েলিংটনের ভেসিন রিজার্ভ মাঠে ভারত নিজেদের ২ ইনিংসেই দুইশত রানের নিচে অলআউট হয়েছে যা ভারতের ব্যাটিং লাইনআপের দুঃসময়ের প্রমাণ। নিজেদের ২য় ইনিংসে মাত্র ১৯১ রানে অলআউট হয়ে নিউজিন্ডের সামনে ৯ রানের পাহাড়সম টার্গেট ছুড়ে দিয়েছিল টিম ইন্ডিয়া। ৪ উইকেটে ১৪৪ রান নিয়ে ৩৯ রানে পিছিয়ে থেকে আজিঙ্কা রাহানে হানুমা ভিহারিকে সাথে নিয়ে চতুর্থ দিনে ব্যাট করতে নেমেছিলেন। নেমেই সাউদির তোপের মুখে পড়ে টিম ইন্ডিয়া। মাত্র ৪৭ রানে তাদের তাদের শেষ ৬ উইকেট বিলিয়ে দেয় টিম সাউদি ও ট্রেন্ট বোল্টকে।
নিজেদের ২য় ইনিংসে ভারতীয় কোন ব্যাটসম্যানই উইকেটে তিতু হতে পারেন বোল্ট-সাউদির গোলাবারুদের সামনে। আজিঙ্কা রাহানে কিছুটা প্রতিরোধ করলেও মাত্র ২৯ রানে বোল্টের শিকার হন। শেষ দিকে রিসাভ পান্থের দৃঢ়তায় ইনিংস পরাজয় এড়াতে সক্ষম হয় টিম ইন্ডিয়া। ভারতের ব্যাটিং লাইনআপে মড়ক লাগিয়ে ট্রেন্ট বোল্ট শিকার করেন তার উইকেট এবং ম্যাচসেরা টিম সাউদি নেন ৫ উইকেট।
ওয়েলিংটনের জয়টি টেস্টে নিউজিল্যান্ডের শততম জয়। শততম টেস্ট জিততে ৪৪১ ম্যাচ ও ৯০ বছর সময় লাগল দলটি। সপ্তম দল হিসেবে টেস্টে ১০০ ম্যাচ জিতল কিউইরা। সবচেয়ে বেশি টেস্ট জিতেছে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের তাসমান প্রতিবেশীরা জিতেছে ৩৯৩টি টেস্ট।
ক্রাইস্টচার্চে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে ২৯ ফেব্রুয়ারি।
