সানিউজ্জামান সরল »
বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের সবচেয়ে সফল ব্যাটসম্যান বলা হয় তামিম ইকবালকে। নামেও যেমন সেরা কাজেও তিনি তেমনই সেরা। বাংলাদেশ ক্রিকেটের ব্যাটিং ইতিহাসে যত রেকর্ড হয়েছে সবই যেন তামিমকে ঘিরেই। আজ তামিম নাম লেখালেন আরো একটি ঐতিহাসিক রেকর্ডে। আন্তর্জাতিক ক্রিকেটে তিন ফরমেট মিলিয়ে ১৩ হাজার রানের অনন্য এক মাইলফলক স্পর্শ করলেন তামিম। 
১৩ হাজার রান থেকে মাত্র ২৭ রান দূরে থেকে আজ (২৩ ফেব্রুয়ারি) জিম্বাবুয়ের বিপক্ষে ১ম ইনিংসে ব্যাট করতে নামেন তামিম ইকবাল। শুরু থেকেই চনমনে ভাব নিয়ে ব্যাট চালাতে থাকেন দেশ সেরা এ ব্যাটসম্যান। তাপর এক পর্যায়ে এসে জিম্বাবুইয়ান এক পেসারের বলে বাউন্ডারির মধ্য দিয়ে বাংলাদেশের ১ম ও বিশ্বের ৫০ তম ব্যাটসম্যান হিসেবে ১৩ হাজার রান পূর্ণ করেন তামিম।
আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের হয়ে তিন ফরমেটেই সর্বোচ্চ রান সংগ্রাহক তামিম। ২০৪ টি ওয়ানডে ক্রিকেট খেলে তামিমের রান ৬ হাজার ৮৯২, ৫৯ টি সাদা পোশাকের ম্যাচ খেলে তামিম করেছেন ৪ হাজার ৩৬৪ রান ও ৭৭ টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে তামিমের ব্যাট থেকে এসেছে ১ হাজার ৭১৭ রান। শুধু রানই নয়, দেশের হয়ে শতক-অর্ধশতক হাঁকানোতেও যেন তামিমের জয়জয়কার। ওয়ানডেতে ৪৭ টি অর্ধশতকের সাথে রয়েছে ১১ টি শতক, টেস্টে ২৭ টি অর্ধশতক ও ৯ টি শতকের সাথে রয়েছে ১টি দ্বি-শতক, টি-টোয়েন্টিতে ৬ টি অর্ধশতকের সাথে রয়েছে ১টি শতক। টি-টোয়েন্টি শতকটি বাংলাদেশী ক্রিকেটার হিসেবে প্রথম।
তামিমের আগে আন্তর্জাতিক ক্রিকেটের তিন সংস্করণ মিলিয়ে মোট ৪৯ জন ব্যাটসম্যান এই মাইলফলক স্পর্শ করেছিলেন। আজ তামিমও পা রাখলেন অনন্য এই মাইলফলকে। দেশ সেরা এই ব্যাটসম্যানকে নিয়ে এখন পর্যন্ত মোট ৫০ জন ব্যাটসম্যান এই রেকর্ডের ভাগিদার! এমন রেকর্ড তামিমকে নিয়ে গেল আরো একধাপ উপরে।
দেশ সেরা ব্যাটসম্যানের এমন অনন্য কীর্তি বাংলাদেশ ক্রিকেটের জন্য বয়ে এনেছে সম্মান ও গর্ব করার মত শক্তি। তামিম নিজের ব্যাটিং কৌশলী দিয়ে পৌঁছে যাক চূড়া থেকে চূড়ায়। এমন আরো অনেক মাইলফলক স্পর্শ করুক দেশের ক্রিকেটের সফল এই ব্যাটসম্যান। চলতে থাকুক এগিয়ে যাওয়ার ইচ্ছা। সেইসাথে বাংলাদেশকে উজ্জ্বলতার সাথে রিপ্রেজেন্ট করুক তামিম।
আন্তর্জাতিক ক্রিকেটে তিন ফরমেট মিলিয়ে ১৩ হাজার রান করা ব্যাটসম্যানঃ শচীন টেন্ডুলকার, কুমার সাঙ্গাকারা, রিকি পন্টিং, মাহেলা জয়বরর্দনে, জ্যাকস ক্যালিস, রাহুল দ্রবিড়, ব্রায়ান লারা, বিরাট কোহলি, সনাৎ জয়সুরিয়া, শিবনারায়ণ চন্দ্রপাল, ইনজামুমুল হক, ডি ভিলিয়ার্স, ক্রিস গেইল, হাশিম হামলা, সৌরভ গাঙ্গুলি, স্টিভ ওয়াহ, ইউনুস খাঁন, এর বর্ডার, টিম ডিলশান, রস টেলর, মুহম্মদ ইউসুফ, এমএস ধোনি, বিরেন্দার সেওয়াগ, গ্রায়েম স্মিথ, মাইকেল ক্লার্ক, জাবেদ মিয়াদাঁদ, এলিস্টার কুক, ডি সিলভা, আজারউদ্দিন, এডাম গিলক্রিস্ট, ইস্টিফেন ফ্লেমিং, ভিব রিডার্সন, ম্যাথু হেইডেন, ব্যান্ডন ম্যাককালাম, হার্শেল গিবস, ডেবিড ওয়ার্নার, জো রুট, কেন উইলিয়ামসন, ড্যানি ক্যাস্টিয়ান, আতাপাত্তো, রোহিত শর্মা, কেবিন পিটারসেন, ডেবিড বুন, ইয়ান বেল, সুনীল গাভাস্কার, জি এ গোছ, এ জি স্ট্যাটুয়ার্ট ও তামিম ইকবাল।

মন্তব্যসমূহ »
❤❤❤