ভারতকে হারানোর প্রত্যয় বাংলাদেশের বাঘিনীদের

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

অস্ট্রেলিয়ায় বসেছে আইসিসি উইমেনস টি-টোয়েন্টি বিশ্বকাপ। সদ্য অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়া বাংলাদেশ জুনিয়র টাইগারদের থেকে অনুপ্রেরণায় চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে এখন অস্ট্রেলিয়ায় অবস্থান করছে বাংলার বাঘিনীরা। অস্ট্রেলিয়ার পার্থে আগামী ২৪ ফেব্রুয়ারি নিজেদের ১ম ম্যাচে শক্তিশালী ভারতের বিপক্ষে জয়ের লড়াইয়ে মাঠে নামবে বাংলাদেশ মহিলা ক্রিকেট দল।ভারত তাদের উদ্ভোধনী ম্যাচে আরেক্ট জায়ান্ট অস্ট্রেলিয়াকে হারিয়ে দুর্দান্ত ফর্মে রয়েছে।

ভারতের বিপক্ষে সেই ম্যাচ নিয়ে কথা বলেছেন দলের অন্যতম নির্ভরযোগ্য সদস্য উইকেট কিপার ব্যাটসম্যান “নিগার সুলতানা “। ২০১৫ সালে অভিষেক হওয়া ৪৮ ম্যাচের অভিজ্ঞতায় নিগার সময়ের পরিক্রমায় হয়ে উঠেছেন দলের গুরুত্বপূর্ণ সদস্য।ব্রিজবেনে প্রস্তুতি সেরে বাংলাদেশ আজ পার্থে যাচ্ছে।

প্রস্তুতি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, “আমাদের প্রস্তুতি ভাল হয়েছে, প্রস্তুতি ম্যাচে পাকিস্তানের মত দলকে হারিয়েছি, মনে হচ্ছে প্রস্তুতি যথেষ্ট ভাল রাস্তায় আছে।”

১ম রাউন্ডের ৪ টি ম্যাচ খেলতে হবে ৩ টি ভিন্ন মাঠে ভিন্ন উইকেটে। সেই প্রসঙ্গে তিনি বলেন, “উইকেটগুলো আসলেই কিন্তু ভিন্ন ভিন্ন হতে পারে। আমরা ব্রিসবেনে অনেক সময় কাটিয়েছি। পার্থের উইকেট কিছুটা ভিন্নও হতে পারে। তারপরও যতদূর জানি ঐতিহ্যগতভাবেই অস্ট্রেলিয়ার উইকেট সবই কাছকাছি রকমের। ফলে উইকেট নিয়ে আমরা খুব একটা ভাবছি না। আজ আমরা পার্থে যাচ্ছি, ওখানে ভারতের বিপক্ষে ম্যাচের আগে দুদিন অনুশীলন করার সুযোগ পাবো। ফলে উইকেট সম্পর্কে ধারণা কিছুটা হলেও পাবো। এছাড়া এই ভেন্যুতে হওয়া ম্যাচগুলোর ভিডিও ফুটেজ দেখে আমরা ধারণা নিচ্ছি।”

ভারতের অস্ট্রেলিয়াকে হারানো নিয়ে বেশি চিন্তিত নন তিনি। দুর্দান্ত ফর্মে রয়েছেন তিনি। সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচে পেয়েছেন সেঞ্চুরি। নিজেকে এবং দলকে নিয়ে খুবি আত্মবিশ্বাসী নিগার বলেন, “বোলিং ইউনিট হিসেবে আমরা সবসময়ই ভালো ছিলাম। কিন্তু ব্যাটিং ইউনিটে আমরা কখনোই ভালো করতে পারিনি। ব্যাক্তিগতভাবে আমি অনেক কাজ করে আসছি। আইসিসি গ্লোবাল স্কোয়াডের সদস্য হিসেবে অস্ট্রেলিয়াতে এসেছিলাম। এখানকার দুই-একটি ভেন্যুতে খেলার অভিজ্ঞতা আছে। উইকেট সম্পর্কেও আমার খানিকটা ধারণা আছে। ওটা মাথায় রেখে অনুশীলন করেছি, ব্যক্তিগতভাবে কিছু কাজ করেছি। বিশেষ করে শর্ট বলের ওপরই বেশি কাজ করেছি। জানেনইতো এখানকার উইকেটে আমাদের ব্যাটসম্যানদের শর্ট বলই বেশি খেলতে হবে।”

তাছাড়া দলে বিগ হিটার নেই বলে তারা খুব একটা চিন্তিত নন, বোলিং দিয়ে সেই ঘাটতি পূরণ করতে চান, দলের ব্যাটসম্যানদের কাছে তাদের সামর্থ অনুযায়ী খেলে যাওয়ার আশা রাখছেন।

এইদিকে অস্টেলিয়া নিউজিল্যান্ডেরও মুখোমুখি হতে হবে বাংলাদেশ দলকে, কিন্তু তাদের বিপক্ষে ম্যাচ খেলার কোন অভিজ্ঞতা নেই।তাদের বিপক্ষে কেমন প্রস্তুত বাংলাদেশ দল সেই প্রসঙ্গে নিগার বলেন-“যেহেতু ওদের সঙ্গে আমরা খেলিনি, ফলে ভিডিও ফুটেজ দেখে শক্তি-দুর্বলতা সম্পর্কে ধারণা নিতে পেরেছি। আমরা আমাদের পরিকল্পনা অনুযায়ী খেলব, যতটুকু সম্ভব ওদের দুর্বলতা পয়েন্ট আউট করে প্রস্তুতি নেওয়ার চেষ্টা করছি। যেহেতু ওদের সঙ্গে আমাদের কোনও ম্যাচ হয়নি, তাই আমরা আমাদের শক্তির জায়গাতেই স্থির থাকব। প্রতিপক্ষ নিয়ে বেশি ভেবে লাভ নেই, নিজেদের খেলা ওপরই আমাদের মনোযোগ।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »