শোয়েব আক্তার »
মাঠে বিরাট কোহলির ব্যাটিং আর দুর্দান্ত ফিল্ডিং দেখলে বুঝার উপায় নেই বিরাট কোহলি’র বয়স এখন ৩১ বছর। ফুটবলে ক্রিস্টিয়ানো রোনালদোর বয়স ৩৫ বছর অতিক্রম করলেও তার ফিটনেস পুরো দস্তোর ২১ বছরের টগবগে যুবকের মতো। ক্রিকেটে বিরাট কোহলিকেও বলা যায় ৩১ বছরের টগবগে যুবক!
তবে কোন ক্রিকেটারের বয়স ৩০ পার হলেই অবধারিত ভাবে প্রশ্ন উঠে যায়, কবে ক্রিকেটকে বিদায় বলছেন তিনি। ভারতীয় অধিনায়কের ব্যাপারে ও প্রশ্নটা উঠলো, তবে সেটা একটু ভিন্ন ভাবে। ওয়েলিংটন টেস্টের আগে সংবাদ সম্মেলনে বিরাট কোহলিকে প্রশ্ন করা হলো, ক্রিকেটের তিন স্বংস্করনে আর কতদিন খেলবেন তিনি?
সাংবাদিকদের প্রশ্নের জবাবে ভারতীয় অধিনায়ক জানালেন, অন্তত আরও তিন বছর খেলা চালিয়ে যেতে যান তিনি। তিনি বলেন, “আমি একটু বড় করে ভাবতে চাই। আরও অন্তত তিন বছর আমি খেলা চালিয়ে যাওয়ার চেষ্ঠা করবো। এই সময়ের মধ্যে তিন সংস্করণেই কঠিন চ্যালেঞ্জ থাকবে আমার সামনে। এজন্য আগামী তিন বছরের জন্য এখন থেকেই নিজেকে প্রস্তুত করছি। এরপর হয়তো নতুন করে ভাবব।”
সাম্প্রতিক সময়ে আইসিসি’র বৈশ্বিক টুর্ণামেন্ট, দ্বিপাক্ষিক সিরিজ ও ফ্যাঞ্জাইজি লিগের কারণে ক্রিকেটারদের ব্যস্ততা বেড়েছে। এজন্য সারা বছর-ই পরিবার থেকে দূরে থাকতে হয় ক্রিকেটারদের। পরিবার ছেড়ে দূরে থাকাটা যে অনেক কষ্টের তা লুকিয়ে রাখেন নি এই ডানহাতি ব্যাটসম্যান।
কোহলি বলছিলেন, “এই বিষয়টা লুকিয়ে রাখা অসম্ভব। গেল আট বছর ধরে বছরে প্রায় ৩০০ দিন-ই খেলছি। এর মধ্যে আছে ভ্রমণ এবং অনুশীলন ও। চ্যালেঞ্জটা সব সময়ই থাকে। ভেতরটা নিংড়ে নেয়।
