শোয়েব আক্তার »
দরজায় কড়া নাড়ছে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের একদিনের আন্তর্জাতিক সিরিজ। সিলেট আন্তজাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া এই সিরিজ কে সামনে রেখে আবারও আলোচনায় জাতীয় দলের ওয়ান ডে অধিনায়ক মাশরাফি বিন মতুর্জা। 
গত বছর ওয়ানডে বিশ্বকাপের পর আর আন্তর্জাতিক ম্যাচ খেলতে মাঠে নামেন নি মাশরাফি। মাঝখানে “বঙ্গবন্ধু বিপিএল” খেললেও বল হাতে ছিলেন অনুজ্জল। এরমধ্যে টুর্ণামেন্টের কোয়ালিফায়ারের আগে হাতে চোট পান ও ১৪টি সেলাই নিয়ে মাঠে খেলতে নামেম।
বলা বাহুল্য হাতের চোট ইতোমধ্যে নিশ্চয়-ই সেরে গেছে তবুও আন্তর্জাতিক ম্যাচ খেলার জন্য যে পরিমান ফিটনেসের দরকার সেটা মাশরাফির আছে কি-না তা জানা নেই বিসিবি কর্তা ব্যক্তিদের। তবে মাশরাফি অনুশীলনে ফিরলেই সব সমস্যার অবসান হবে।
গুঞ্জন শুনা যাচ্ছে আসন্ন জিম্বাবুয়ে সিরিজে খেলতে মাশরাফি প্রস্তত অন্যদিকে বিসিবির বিভিন্ন দ্বায়িত্বশীল ব্যক্তিবর্গ জানিয়েছেন বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের সাথে মাশরাফির বৈঠকের পর চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে। এখানেও ধোঁয়াশার শেষ নেই। অনেকেই বলছেন ,মাশরাফি-পাপন বৈঠক অনুষ্ঠিত হয়ে গেছে আবার অনেকের দাবি বৈঠকটি এখনও অনুষ্ঠিত হয় নি!
