সাকিব শাওন »
তিন ফরমেটের সিরিজ খেলতে ইতিমধ্যেই ঢাকায় পৌঁছে গেছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। ১ টেস্ট ৩ ওডিআই এবং ২ টি২০ খেলবে এই সফরে। 
ওয়ানডে সিরিজ শুরু হবে ১লা মার্চ থেকে। তাঁর জন্য দল ঘোষণা হবে ২২ ফেব্রুয়ারী। গুন্জন আছে এই সিরিজেই দেখা যাবে সাইফউদ্দিন কে।
দীর্ঘ সময় পর ইন্জুরি কাটিয়ে দলে ফিরবেন এই পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। অনেক আগে থেকেই ইন্জুরির সাথে রীতিমত যুদ্ধ করছিলেন তিনি। বিশ্বকাপের আগে ইনজেকশন দিয়ে প্রিমিয়ার লীগ খেলেছিলেন।
তারপর ইন্জুরি নিয়ে ইংল্যান্ড গিয়েছিলেন কয়েকটা ম্যাচ খেলার পর আবারও ইন্জুরিতে পড়েন এই অলরাউন্ডার এরপর অস্ট্রেলিয়া ম্যাচে ছিলেন বিশ্রামে। এরপর দেশে এসে কয়েকটা ম্যাচ খেলার পর পিঠে ব্যাথা আবারো বেশ অনুভব করেন পরে ৪ মাসের জন্য দল থেকে ছিটকে যান।
এরপর পুনর্বাসন প্রক্রিয়া শেষে চলতি জিম্বাবুয়ে সিরিজে ওয়ানডে দলে দেখা যাবে এই তরুণ অলরাউন্ডার কে। ইন্জুরির জন্য বিসিএলের এই আসরের প্রথম ২ লীগ মিস করলেও ফিরেছেন ৩য় লীগে।
এদিকে ইন্জুরিতে থাকা পেসার আল-আমিন কেও বিবেচনায় রাখছে বোর্ড। চোঁট কাটিয়ে ফেরা এই পেসার পুরোদমে বল করতে পারবেন ২১ ফেব্রুয়ারী থেকে। জাতীয় দলের ট্রেনারের কাছ থেকে এমনটাই রিপোর্ট এসেছে বিসিবি নির্বাচকদের হাতে।
