সাকিব শাওন »
টস ছাড়াই জিম্বাবুয়ে দলকে ব্যাটিং পাঠায় বাংলাদেশ দল। ওপনিং টা খুবই দুর্দান্ত হয় সফরকারীদের। শুরুতেই শতক রানের পার্টনারশিপ গড়ে তোলেন জিম্বাবুয়ের দুই ওপেনার। 
এরপর শুরু হয় বাংলাদেশী বোলারদের দাপট পরের ৪১ রান তুলতেই সফরকারীদের ৫ উইকেট তুলে নেয় বাংলাদেশী বোলাররা। তবে দিনের শেষ ভাগটা আবার নিজেদের করে নিয়েছেন জিম্বাবুয়ের ব্যাটসম্যানরা। দিনের শেষ দিকে ৮ নাম্বার ব্যাটম্যান হিসেবে ফিফটি তুলে নেন মুম্বা। ৫৪ রানে অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন।
দিনশেষে ৭ উইকেটে ২৯১ রান সংগ্রহ করেছে জিম্বাবুয়ে। জিম্বাবুয়ের পক্ষে সর্বোচ্ছ ৭০ রান করেন কাসুযা। বাংলাদেশের পক্ষে সর্বোচ্ছ তিন উইকেট লাভ করেন শাহাদাত এবং অধিনায়ক আল-আমিন শিকার করেন দুই উইকেট।
