মারুফ ইসলাম ইফতি »
মাশরাফি-তামিমদের পূর্ন শক্তির জাতীয় দলের বিপক্ষে মাঠে নামতে চায় বাংলাদেশ ছাত্রলীগ।জাতীয় দলের সাথে একটি প্রীতি ক্রিকেট ম্যাচ খেলার আগ্রহ প্রকাশ করে এমন মন্তব্য করেন ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়।
গতকাল ছাত্রলীগ আয়োজিত মুজিব বর্ষ দ্বৈত ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যান বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।এই সময়ে নিজেদের দলীয় প্রতিনিধি নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফির নিকট নিজেদের এই আগ্রহের কথা জানান ছাত্রলীগের নেতাকর্মীরা।এইসময়ে ম্যাচ আয়োজনের ব্যাপারে মাশরাফির সার্বিক সহযোগীতা চান তারা।
ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন করে নিজেও হাতে তুলে নেন ব্যাডমিন্টন ব্যাট।ব্যাটমিন্টন টুর্নামেন্ট উদ্বোধন শেষে মাশরাফি বলেন: এমন একটি টুর্নামেন্ট এর উদ্বোধন করতে করে আমার নিজেরও ভাল লাগছে।যেহেতু আমি নিজেও একজন খেলোয়াড়,তাই এমন টুর্নামেন্ট এর অংশ হতে পেরে আমিও আনন্দিত। আশা করি সফলভাবে আপনারা টুর্নামেন্ট সম্পূর্ণ করবেন।
এছাড়া মাশরাফি তার বক্তব্যে আরো যোগ করেন: আমি বিশ্বাস করি আপনারা সবসময় ভাল কাজ গুলোর সঙ্গে থাকবেন।আপনাদের কাজ গুলো যাতে মানুষের কাছে নিদর্শন হয়ে থাকে আমি এমনটাই চাই।
জাতীয় দলের সাথে প্রীতি ম্যাচ খেলার আগ্রহ প্রকাশ করে এই সময় ছাত্রলীগ সভাপতি জয় জানান:ছাত্রলীগ জাতীয় দলের সাথে একটি প্রীতি ক্রিকেট ম্যাচ খেলতে চায়।এই ব্যাপারে আমরা মাশরাফি ভাইয়ের সহযোগীতা কামনা করছি।
উল্লেখ্য টুর্নামেন্ট এর উদ্বোধন সম্পূর্ণ করে একটি ম্যাচও খেলেন মাশরাফি।ছাত্রলীগ নেতা সাদ্দাম হোসাইনের সাথে জুটি বেঁধে ছাত্রলীগ সভাপতি জয় ও সাধারন সম্পাদক লেখক ভট্টাচার্যর বিপক্ষে একটি ম্যাচ খেলেন নড়াইল এক্সপ্রেস।
