সাকিব শাওন »
বিকেএসপিতে টস ছাড়াই ব্যাট করতে নামে জিম্বাবুয়ে ক্রিকেট দল। ওপেনিং জুটিই এনে দেন তাঁদের শতকের পার্টনারশিপ। এরপর দলীয় ১৪৭ রান করতেই টপ ৫ ব্যাটসম্যানদের গুড়িয়ে দেন একাই শাহাদাত। শেষ ৪১ রান যোগ করতে ৫ উইকেট চলে গিয়েছে জিম্বাবুয়ে ব্যাটসম্যানদের।
দাপুটে শুরুর পরও দলটি রয়েছে এখন ব্যাকফুটে। তিনটি উইকেট নিয়েছেন যুবা চ্যাম্পিয়ন দলের খেলোয়াড় শাহাদাত। সপ্তম বোলার হিসেবে বল করতে আসেন শাহাদাত। নিজের করা দ্বিতীয় ওভারেই সাফল্যের দেখা পান এই বোলার এরপর নিজের ষষ্ঠ ওভারে আবার জিম্বাবুয়ের ব্যাটিং লাইন আপের দুই জনকে সাজঘরে পাঠান এই তরুণ বোলার।
এই মুহুর্তে জিম্বাবুয়ে দলের সংগ্রহ ১৮৩/৬ উইকেট হারিয়ে,দলের পক্ষে সর্বোচ্ছ রান ৭০ রান করে রান আউটের ফাঁদে পড়ে প্যাভিলিয়নে ফিরে যান ওপেনার কাচুযা।
