কে এম আবু হুরায়রা »
গত ১৪’ই ফেব্রুয়ারী বিশ্ব ভালোবাসা দিবসে পাকিস্তানি সাবেক ক্রিকেটার আফ্রিদির ঘর জুড়ে এসেছে নতুন ভালোবাসা। ৫ম মেয়ে সন্তানের বাবা হয়েছেন বাইশ গজে ঝড় তোলা এই মারকুটে ব্যাটসম্যান।
গত দু’দিন সোস্যাল মিডিয়া জুড়েই অভিনন্দন জানাচ্ছেন শহীদ আফ্রিদিকে। তবে মেয়ের নাম নিয়ে বেশ বিপাকেই পরেছেন আফ্রিদি। তাই ভক্তদের কাছে তার মেয়ের জন্য নাম চাইলেন আফ্রিদি। তবে শর্তও জুড়ে দিয়েছেন তিনি। পূর্বের ৪ কন্যার মতই এই কন্যার নামও তিনি রাখতে চাইছেন প্রথম অক্ষর ইংরেজি ‘এ’ দিয়ে।
অনেকেই নাম দিয়েছেন। তবে তাদের ভিতরে যোগ দিয়েছেন বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার রশিদ খানও। নিজের আইডলের মেয়ের জন্য আফরিন নাম দিয়েছেন রশিদ খান। যার অর্থ দাড়ায় সাহসী।
তবে এ নিয়ে কিছু বলেননি আফ্রিদি। তবে হয়তো নিতেও পারেন নামটি।
শহীদ আফ্রিদির পূর্বের ৪ মেয়ের নাম যথাক্রমে আজওয়া আফ্রিদি, আকসা আফ্রিদি, আনশা আফ্রিদি, আসমারা আফ্রিদি।
