বিশ্বের সবচেয়ে বড় স্টেডিয়াম উদ্বোধন করবেন ট্রাম্প

মমিনুল ইসলাম »

নির্বাচনে জয় লাভ করার পর প্রথমবারের মত ভারত সফর করতে যাচ্ছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের এই সফর নিয়ে ইতিমধ্যেই সকল প্রস্তুতি নিতে শুরু করেছে ভারত। আসন্ন সফরে ট্রাম্পের হাত ধরে উদ্বোধন হতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে বড় স্টেডিয়াম সর্দার বল্লভ ভাি ক্রিকেট স্টেডিয়াম।

ভারতের বর্তমান প্রধানন্ত্রী নরেন্দ্র মোদি যখন গুজরাটের মূখ্যমন্ত্রী ছিলেন তখন স্বপ্ন দেখতেন নিজ রাজ্যে বিশ্বের সবচেয়ে বড় স্টেডিয়াম বানাবেন। নরেদ্র মোদির সেই স্বপ্ন পূরণে আহমেদাবাদে তৈরী করা হয়েছে বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম সর্দার প্যাটেল ক্রিকেট স্টেডিয়াম। নরেদ্র মোদির সেই ডিম প্রজেক্ট এবার আলোর মুখ দেখছে আর তা উদ্বোধন করবেন ডোনাল ট্রাম্প।

দুইদিনের সফরে ভারতে আসছে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের সফরকে সামনে রেখে প্রস্তুতির ঘাটতি রাখছে না ভারত সরকার। বিমানবন্দর থেকে স্টেডিয়াম অবদি ১.৫ কিলোমিটার রাস্তা থাকছে ফ্লাওয়ার পট। ২৪ ফেব্রুয়ারি ভারতে এসে ২৫ ফেব্রুয়ারি উদ্বোধন করবেন ১ লক্ষ ১০ হাজার আসনের এই স্টেডিয়ামটি। উদ্বোধনের দিন অবশ্য স্টেডিয়ামে উপস্থিত থাকবে ১ লক্ষ ২৫ হাজার মানুষ।

শুধু ১ লক্ষ্য ১০ হাজার আসন সংখ্যাই নয় আছে অত্যাধুনিক সব সুবিধা। স্টেডিয়ামের পাশে রয়েছে ২ টি ছোট ক্রিকেট মাঠ, চারটি ড্রেসিং রুম, ক্লাব হাউজ, ক্লাব হাউজ ছাড়াও থাকছে ৭৫ টি এয়ারকন্ডিশনিং কর্পোরেট বক্স, ক্লাব হাউজে ৫৫ টি রুম, ইনডোর ও আউটডোর সুবিধা, সুইমিংপুল, জিমনেসিয়াম ও পার্টি এরিয়া।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »